বিচ্ছেদের পরেও বন্ধু থেকেছেন যে বলিউডি জুটিরা
বলিউডে ভালোবাসার গল্পের কোন কমতি নেই। হরহামেশাই শোনা যায় নতুন নতুন প্রেমের গুঞ্জন। তবে অনেক সম্পর্কই পরিণতিতে পৌঁছাতে পারেনা। নানান কারণে সাজানো গোছানো সম্পর্ক ভেঙে গেলে দুজনের মাঝে সৃষ্টি হয় তিক্ততার। মুখ দেখাদেখি হয় বন্ধ, কাদা ছোঁড়াছুড়িও কম হয়না।
তবে অনেক সাবেক জুটিই আছেন, যারা সব মনমালিন্য ভুলে নতুনভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এরকম ৬ টি সাবেক জুটির বন্ধুত্বের গল্প নিয়েই আজকের আয়োজন।
কারিনা কাপুর-শাহিদ কাপুর
‘জাব উই মেট’ সিনেমায় তাদের রসায়ন দেখে মুগ্ধ ছিল দর্শক। পর্দার বাইরেও তাদেরকে একসাথে দেখা গেছে ভালোবাসার তরী বাইতে। কিন্তু একটা সময়ে সম্পর্ক আর বেশিদূর আগায়নি। বিচ্ছেদের অনেক বছর পর্যন্ত একে অপরের ছায়াও মাড়াননি কারিনা-শাহিদ। তবে দুজনই নিজেদের বিবাহিত জীবনে সুখিই আছেন বর্তমানে।
সম্প্রতি শাহিদ এবং তার স্ত্রী মিরা কন্যা সন্তানের মুখ দেখেছেন। এদিকে কারিনাও এখন গর্ভবতী। পুরনো তিক্ততা ভুলে শাহিদকে অভিনন্দন জানিয়েছেন কারিনা। এমনকি শাহিদ-এর বাবা হওয়ার খবর অনেক আগেই জানতেন তিনি। সাইফ আলি খান এবং শাহিদ কাপুর দুজন একসাথে ‘রাঙ্গুন’ সিনেমায় অভিনয় করছেন বলেই এটা সম্ভব হয়েছে। কারিনার সাথে ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে কাজ করা শাহিদ ভবিষ্যতে একসাথে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমার মাধ্যমে তাদের প্রেমপর্বের সূচনা। সবার প্রিয় এই জুটি নিজেদের সম্পর্ককে খুব একটা এগিয়ে নিতে পারেননি।
বিচ্ছেদের পর প্রায় ৩ বছর দিপিকা রানবিরের সঙ্গে কথা বলেননি। এরপর ২০১৩ সালে আয়ান মুখারজির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার মাধ্যমে পর্দার একসাথে ফেরেন এই জুটি। তখনই তিক্ততা ভুলে বন্ধুত্বের হাত বাড়ান একে অপরের দিকে। এরপর দুজনকে একসাথে অনেক জায়গাতেই দেখা গেছে।
‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় প্রথমবারে মতো একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। সেখান থেকেই প্রেমের সূচনা। তবে কয়েক বছরের মাঝেই ফাটল ধরে সম্পর্কে। এরপর যোয়া আক্তার-এর ‘দিল ধারাকনে দো’ সিনেমাতে অনেক বছর পর একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। সম্পর্ক না থাকলেও দুজনের বন্ধুত্বটা অটুটই আছে।
সালমান খান- সাংগিতা বিজলানি
এরপর দুজনের জীবন আলাদা দিকে প্রবাহিত হয়েছে। সংগীতা বিয়ে করেছিলেন ক্রিকেটার আজহারউদ্দিনকে। তবে আজহারের সঙ্গে বিচ্ছেদের পর আবারও সালমান-এর সাথে বন্ধুত্ব গড়ে তোলেন সাংগিতা।
মডেলিংয়ের দিনগুলো থেকেই তাদের পরিচয়। ‘রাজ’ সিনেমার পরে পরিচয় গড়ায় প্রণয়ে। কিন্তু জন আব্রাহাম-এর সঙ্গে বিপাশার ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথেই তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর গড়িয়েছে অনেক জল; জনের সঙ্গে একই ছাদের নিচে ১১ বছর থেকেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বিপাশা। পরে সম্পর্কে জড়িয়েছেন আরও অনেকের সঙ্গেই।
কিন্তু এরপরেও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। কারান সিং গ্রোভারের সঙ্গে জমকাল আয়োজনে এই বছরই বিয়ের পিড়িতে বসেন বিপাশা। মজার ব্যাপার হল, সেই বিয়ের ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন ডিনোরই বর্তমান প্রেমিকা। এমনকী সংবর্ধনায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজিরও ছিলেন ডিনো।
‘ম্যায় খিলাড়ি তু আনারি’ সিনেমায় আকশায়-শিল্পা জুটির কথা আজও ভুলতে পারেনি দর্শক। তাদের পর্দার রসায়ন বাস্তব জীবনেও দেখা যাচ্ছিল। কিন্তু যখন শিল্পা জানতে পারলেন আকশায় টুইংকেল খান্নার সাথে প্রেমে মজে গেছেন তখনই তিনি নিজের রাস্তা আলাদা করে নেন।
এই বিচ্ছেদের পর শিল্পার পক্ষ থেকে অনেক কাদা ছোড়াছুড়ি হলেও আকশায় চুপ থেকেছেন। দীর্ঘ সময় পর ২০০৮ সালের বিগ বস ফাইনালে তাদের দেখা হয়। তখন পুরনো দিনের তিক্ততা ভুলে আলিঙ্গন করেন দুজন। এরপর দুজনের বন্ধুতা গাঢ়ই হয়েছে।
