২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের পিঁড়িতে পায়েল?

‘চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামনির বে।-- বাংলা সাহিত্যের প্রচলিত এই ছড়া নিয়ে এবারে রহস্যের জাল বুনলেন টালিগঞ্জের জনপ্রিয় জুটি পায়েল সরকার ও আবির সেনগুপ্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 03:30 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

পরিচালক আবির সেনগুপ্ত আর নায়িকা পায়েল সরকারের প্রেমের খবর সবারই জানা। এবার কি তবে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা? সম্প্রতি পায়েলে টুইটার পোস্ট যে সেদিকেই ইঙ্গিত করছে!

Image
ছবি: টুইটার

ছবি: টুইটার

মঙ্গলবার তাদের দু’জনের একটি সেলফি টুইটারে পোস্ট করেন আবির। পায়েলকে ট্যাগ করা সেই পোস্টের ক্যাপশন ছিল, “এলিফ্যান্টস আর ড্যান্সিং, হর্সেস আর ড্যান্সিং”। যার বাংলা করলে দাঁড়ায় ‘হাতি নাচছে, ঘোড়া নাচছে’।  এর কিছুক্ষণ পরেই পোস্টটি নিজের টুইটার অ্যাকাইন্টে শেয়ার করেন পায়েল, সঙ্গে লিখেন, ‘ইটস সোনামনি’স ওয়েডিং’ অর্থাৎ সোনামনির বে!

পায়েলের এ টুইটের পরপরই তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পরে টালিগঞ্জের বাতাসে। শিগগিরই এই জুটি বিয়ে করতে যাচ্ছেন বলে ধারণা করছে কলকাতার গণমাধ্যম।

২০১৫ সালের সিনেমা ‘যমের রাজা দিল বর’-এর সেটে প্রথম দেখা হয়ে পায়েল ও আবির-এর। এরপর বন্ধুত্ব থেকে প্রেমের দিকে মোড় নেয় তাদের সম্পর্ক। এবার বোধহয় শুভকাজের দিকেই এগুচ্ছেন এই জুটি।