২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিন চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিলেন জাস্টিন, সেলেনা

লস অ্যাঞ্জেলস-এ হয়ে গেল ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস’-এর এবারের আসর। সেরা নারী ও পুরুষ শিল্পীর পুরস্কার জিতে নিয়ে এবারের আসরটি নিজের করে নিয়েছেন সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 04:44 PM

Updated : 12 Apr 2022, 02:34 AM

প্রতিবছর ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুনদের ভোটাভুটির মাধ্যমে সিনেমা, ক্রীড়া, টেলিভিশন, ফ্যাশন সহ  বিভিন্ন শাখায় নির্বাচিত সেরাদের সম্মানিত করা হয় এই পুরস্কারের মাধ্যমে।

‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ খ্যাত তারকা ক্রিস ইভানস-এর সেরা সাই-ফাই সিনেমার বরাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই বছরের ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস’। যেখানে সেরা কমেডি অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন ‘নেইবারস টু’ তারকা ক্লোয়ি গ্রেস মোর্টেজ ও জ্যাক এফ্রন।

এদিকে ফ্রিফর্ম এর ‘প্রিটি লিটল লায়ার্স’ জয় করে ছয়টি ট্রফি; যার মধ্যে রয়েছে ‘চয়েস টিভি ড্রামা’ পুরস্কারও।  অন্যান্য জনপ্রিয় হিট টেলিভিশন সিরিজগুলো যেমন, ‘ফুলার হাউজ’, ‘ওয়ান্স আপন আ টাইম’, ‘শ্যাডো হান্টার্স’, এবং ‘টিন উলফ’ পুরস্কৃত হয়েছে বেশ কয়েকটি শাখায়।

‘টিন উলফ’ এর জনপ্রিয় তারকা ডিলান ও’ব্রায়েন অর্জন করেছেন চারটি পুরস্কার, যার মধ্যে একটি ছিলো তার সিনেমা ‘ডিপওয়াটার হরাইজন’ এর জন্য।

সংগীত শাখায় অস্ট্রেলিয়ান রক ব্যান্ড ‘ফাইভ সেকেন্ডস’ এবং নারী শিল্পীদের নিয়ে গড়া জনপ্রিয় ব্যান্ড ‘ফিফথ হারমোনি’র প্রত্যেকেই পেয়েছে তিনটি করে পুরস্কার।

অনুষ্ঠানে অসাধারণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে দর্শকদের মাত করে দেন ‘ডিকেইড অ্যাওয়ার্ড’ জয়ী জাস্টিন টিম্বারলেক। কোবি ব্রায়ান্ট এর হাত থেকে পুরস্কার নেয়ার পর তার দেয়া বক্তব্যের একটি অংশ ছিলো এমন, “মানুষ হয়ে অন্য মানুষের সেবা করাটা হলো, পৃথিবীতে আপনার বসবাসের পারিশ্রমিক স্বরূপ। সুতরাং উদার হন, দয়াবান হন এবং সবার আগে সৎ হন।”

এদিকে ইন্টারনেট পোলের মাধ্যমে নেয়া এক ভোটাভুটিতে ‘হোয়াইট হাউজ’ এর কর্তৃত্বের জন্য ডোনাল্ড ট্রাম্প এর চেয়ে হিলারি ক্লিন্টনকেই বেশি পছন্দ করেছেন বলে মত দেন ভোটাররা।

এবারের ‘চয়েস অ্যাওয়ার্ড’ জয়ীদের তালিকাঃ

চয়েস মুভিঃ অ্যাকশন/অ্যাডভেঞ্চার

ডেডপুল

চয়েস চলচ্চিত্র অভিনেতাঃ অ্যাকশন/ অ্যাডভেঞ্চার

ডিলান ও’ব্রায়েন, মেইজ রানারঃ দ্য স্কর্চ ট্রায়ালস 

চয়েস চলচ্চিত্র অভিনেত্রীঃ অ্যাকশন/ অ্যাডভেঞ্চার

শাইলিন উডলি, দ্য ডাইভার্জেন্ট সিরিজঃ অ্যালেজিয়ান্ট

চয়েস চলচ্চিত্র: সাই-ফাই/ ফ্যান্টাসি

ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার

চয়েস চলচ্চিত্র অভিনেতাঃ সাই-ফাই/ ফ্যান্টাসি

ক্রিস ইভানস, ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার

চয়েস চলচ্চিত্র অভিনেত্রীঃ সাইফাই/ফ্যান্টাসি

জেনিফার লরেন্স, দ্য হাঙ্গার গেইমসঃ মকিংজে পার্ট-২

চয়েস চলচ্চিত্র ড্রামা

মিরাকলস ফ্রম হ্যাভেন

চয়েস চলচ্চিত্র অভিনেতাঃ ড্রামা

লিওনার্দো ডি’ক্যাপ্রিও, দ্য রেভেন্যান্ট

চয়েস চলচ্চিত্র অভিনেত্রীঃ ড্রামা

জেনিফার লরেন্স, জয়

চয়েস মুভিঃ কমেডি

রাইড অ্যালং-২

চয়েস চলচ্চিত্র অভিনেতাঃ কমেডি

জ্যাক এফ্রন, নেইবারস টু: সোরোরিটি রাইজিং

চয়েস চলচ্চিত্র অভিনেত্রীঃ কমেডি

ক্লোই গ্রেস মোর্টেজ, নেইবারস-২: সোরোরিটি রাইজিং

চয়েস চলচ্চিত্র নবাগত তারকা

ডেইজি রিডলি, স্টার ওয়ার্সঃ এপিসোড সেভেন-দ্য ফোর্স অ্যাওয়েকেনস

চয়েস চলচ্চিত্র ভিলেন

অ্যাডাম ড্রাইভার, স্টার ওয়ার্সঃ এপিসোড সেভেন-দ্য ফোর্স অ্যাওয়েকেনস

চয়েস চলচ্চিত্র জুটি রসায়ন

থমাস ব্রডি স্যংস্টার এবং ডিলান ও’ব্রায়েন, মেইজ রানারঃ দ্য স্কর্চ ট্রায়ালস

চয়েস সামার মুভি

ফাইন্ডিং ডোরি

চয়েস সামার চলচ্চিত্র অভিনেতাঃ

কেভিন হার্ট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স

চয়েস সামার চলচ্চিত্র অভিনেত্রী

এলেন ডিজেনারেস, ফাইন্ডিং ডোরি

চয়েস ‘বহুল প্রতিক্ষীত’ চলচ্চিত্র

সুইসাইড স্কোয়াড

চয়েস ‘বজুল প্রকিক্ষীত’ চলচ্চিত্র: অভিনেতা

ডিলান ও’ব্রায়েন, ডিপওয়াটার হরাইজন

চয়েস ‘বহুল প্রতিক্ষীত’ চলচ্চিত্র: অভিনেত্রী

ক্যারা ডেলেভিন, সুইসাইড স্কোয়াড

টেলিভিশন

চয়েস টিভি শো

প্রিটি লিটল লায়ার্স

চয়েস টিভি অভিনেতা: ড্রামা

ইয়ান হার্ডিং, প্রিটি লিটল লায়ার্স

চয়েস টিভি অভিনেত্রীঃ ড্রামা

অ্যাশলি বেন্সন, প্রিটি লিটল লায়ার্স

চয়েস টিভি শোঃ সাই-ফাই/ফ্যান্টাসি

ওয়ান্স আপোন অ্যা টাইম

চয়েস টিভি অভিনেতাঃ সাই-ফাই/ফ্যান্টাসি

গ্র্যান্ট গাস্টিন, দ্য ফ্ল্যাশ

চয়েস টিভি অভিনেত্রীঃ সাই-ফাই/ফ্যান্টাসি

লানা প্যারিলা, ওয়ান্স আপোন অ্যা টাইম

চয়েস টিভি শোঃ কমেডি

ফুলার হাউজ

চয়েস টিভি অভিনেতাঃ কমেডি

রস লিঞ্চ, অস্টিন অ্যান্ড অ্যালি

চয়েস টিভি অভিনেত্রীঃ কমেডি

ক্যান্ডিস ক্যামেরন বুর, ফুলার হাউস

চয়েস টিভিঃ অ্যানিমেটেড শো

ফ্যামিলি গাই

চয়েস টিভিঃ রিয়্যালিটি শো

কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস

চয়েস টিভি ভিলেন

জ্যানেল পারিশ, প্রিটি লিটল লায়ার্স

চয়েস টিভিঃ নবাগত তারকা

ম্যাথিও ডাড্ডারিও, শ্যাডোহান্টার্সঃ দ্য মোর্টাল ইন্সট্রুমেন্টস

চয়েস টিভিঃ জুটি রসায়ন

অ্যাশলে বেন্সন এবং টাইলের ব্ল্যাক বার্ন, প্রিটি লিটল লায়ার্স

চয়েস সামার টিভি শো

টিন উলফ

চয়েস সামার টিভি শোঃ অভিনেতা

ডিলান ও’ব্রায়েন, টিন উলফ

চয়েস সামার টিভি শোঃ অভিনেত্রী

শেলি হেনিগ, টিন উলফ

চয়েস পুরুষ শিল্পী

জাস্টিন বিবার

চয়েস নারী শিল্পী

সেলেনা গোমেজ

চয়েস সংগীত দল

ওয়ান ডিরেকশন

চয়েস আরএনবি/হিপহপ শিল্পী

বিয়ন্সে

চয়েস ‘কান্ট্রি’ শিল্পী

ক্যারি আন্ডারউড

চয়েস গানঃ নারী শিল্পী

আরিয়ানা গ্রান্ডে, ডেঞ্জারাস ঊইমেন

চয়েস গানঃ পুরুষ শিল্পী

জাস্টিন বিবার, সরি

চয়েস ব্যান্ড সংগীত

ওয়ান ডিরেকশন, হোম

চয়েস সামার সংগীত তারকা

ফাইভ সেকেন্ডস অব সামার

চয়েস ‘কান্ট্রি সং’

ব্র্যাড পেইসলি ফিচারিং ডেমি লোভাটো, উইদাউট অ্যা ফাইট

চয়েস হিপহপ গান

ড্রেক, ওয়ান ড্যান্স

চয়েস রক গান

ফাইভ সেকেন্ডস অব সামা্র, জেট ব্ল্যাক হার্ট

চয়েস চলচ্চিত্র/টিভি শো এর গান

ফিফথ হারমোনি, আই অ্যাম ইন লাভ উইথ অ্যা মনস্টার (হোটেল ট্র্যানসিলভেনিয়া-২)

চয়েস প্রেমের গান

ওয়ান ডিরেকশন, পার্ফেক্ট

চয়েস বিচ্ছেদের গান

জাস্টিন বিবার, লাভ ইওরসেলফ

চয়েস পার্টি গান

ডিএনসিই, কেক বাই দ্য ওশান

চয়েস নবাগত শিল্পী

জায়ান মালিক

চয়েস গ্রীষ্মকালীন সংগীত তারকাঃ নারী

সেলেনা গোমেজ

চয়েস গ্রীষ্মকালীন সংগীত তারকাঃ পুরুষ

জাইন মালিক

চয়েস সঙ্গীতঃ আন্তর্জাতিক শিল্পী

লিটল মিক্স

চয়েস ওয়েব তারকাঃ নারী

লিলি সিং

চয়েস ওয়েব তারকাঃ পুরুষ

ডোলান টুইন্স

চয়েস ওয়েব তারকাঃ সংগীত

ক্রিস্টিনা গ্রিমি

চয়েস ওয়েব তারকাঃ ফ্যাশন/সৌন্দর্য

বেথানি মোটা

সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজা

ক্যামেরুন ডালাস

সামাজিক যোগাযোগ মাধ্যমের রানি

ফিফথ হারমোনি

চয়েস টুইট

জাস্টিন বিবার

চয়েস ভাইনার

লেলে পন্স

চয়েস ইন্সটাগ্রামার

সেলেনা গোমেজ

চয়েস স্ন্যাপচ্যাটার

কাইলি জেনার

চয়েস ইউটিউবার

ডোলান টুইন্স

চয়েস মিউজার

বেবি অ্যারিয়েল

চয়েস ফ্যান্ডম

ওয়ান ডিরেকশন- #ডিরেকশনারস

চয়েস আবেদনময়ী নারী

কেন্ডাল জেনার

চয়েস আবেদনময়ী পুরুষ

হ্যারি স্টাইলস

চয়েস স্টাইলঃ পুরুষ

নিক জোনাস

চয়েস স্টাইলঃ নারী

জেন্ডায়া

চয়েস সেলফিবাজ

আরিয়ানা গ্র্যান্ডে

চয়েস নাচিয়ে

ম্যাডি জিগলার

চয়েস মডেল

কেন্ডাল জেনার

চয়েস পুরুষ ক্রীড়াবিদ

স্টিফেন কারি

চয়েস নারী ক্রীড়াবিদ

দ্য বেলা টুইনস

চয়েস স্পোর্টস টিম

ইউএসএ ২০১৬ অলিম্পিক টিম

চয়েস কমেডিয়ান

এলেন ডিজেনারেস

চয়েস প্রেসিডেন্ট

হিলারি ক্লিনটন