২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রাবন্তীর বাগদানের প্রথম ছবি

চলতি মাসের ৮ তারিখেই রাজকীয় এক অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে আংটি বদল সেরেছেন; এবার টুইটারে তার প্রথম ছবি প্রকাশ করলেন টালিগঞ্জের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 04:57 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

'শুরু হলো রাজকীয় পথচলা' এমনটিই ছিলো ছবির ক্যাপশন। শ্রাবন্তীর এই রাজকীয় যাত্রার সহযাত্রী হলেন তার দীর্ঘদিনের প্রেমিক সুপারমডেল কৃষাণ ভ্রজ ।

মুম্বাইয়ে পরিচয় দু'জনের, ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রণয়ে। দীর্ঘ এক বছরের এই প্রণয়ের সফল পরিসমাপ্তি হল এই বাগদানের মাধ্যমে। রাজকীয় এই বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন টালিগঞ্জের নামকরা অনেক তারকা। শ্রাবন্তী এদিন সেজেছিলেন রোহিত বালের ডিজাইন করা আনারকলিতে।

কৃষাণ ভ্রজ-এর জন্য এটি প্রথম বাগদান হলেও শ্রাবন্তী দ্বিতীয় বারের মতো করলেন আংটি বদল। এর আগে ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেনতিনি।  অভিমন্যু ওরফে ঝিনুক নামে সাবেক এই দম্পতির ১২ বছরের এক ছেলেও রয়েছে।

Image
শ্রাবন্তী এনগেজমেন্ট শুভশ্রী: বাগদান অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী

শ্রাবন্তী এনগেজমেন্ট শুভশ্রী: বাগদান অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী

১৯৯৭ সালে 'মায়ার বাঁধন'-এ অভিনয়ের মাধ্যমে টালিগঞ্জে যাত্রা শুরু হয় শ্রাবন্তীর। কিন্তু প্রথম বিয়ের পর পুরো পাঁচ বছর রূপালি পর্দা থেকে একরকম উধাও হয়ে যান তিনি; এই সময়টাতে বনে গিয়েছিলেন পুরোদস্তুর এক গৃহিণী ।

পরবর্তীতে ২০০৮ সালে 'ভালবাসা ভালবাসা'  সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও ফিরে আসেন শ্রাবন্তী। 

শাকিব খানের বিপরীতে 'শিকারি সিনেমায় অভিনয়ের মাধ্যেম 'সম্প্রতি ঢাকার চলচ্চিত্রেও অভিষিক্ত হয়েছেন কলকাতার এই মিষ্টি মেয়ে।