২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হাউজফুল থ্রি' এখন হাউজফুল

ভারত এবং বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহগুলো 'হাউজফুল' করে রেখেছে নতুন সিনেমা 'হাউজফুল থ্রি'। মুক্তির চার দিনের মধ্যে ভারতে ৫০ কোটি ছাড়িয়েছে সিনেমাটির আয়, ওদিকে আন্তর্জাতিক বাজারেও দুর্বার গতিতে এগোচ্ছে 'হাউজফুল থ্রি'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

'হাউজফুল' সিরিজের তৃতীয় কিস্তি মুক্তি পায় ৩ জুন। প্রথম দিনেই সিনেমাটির আয় ছিল ১৫ কোটি ২১ লাখ রুপি। ইন্ডিয়া টুডে বলছে, তিন দিনের মধ্যেই 'হাউজফুল থ্রি'র আয় হয়েছে ৫৩ কোটি, ডিঙিয়েছে শাহরুখ খানের 'ফ্যান', 'এয়ারলিফট' এবং 'বাঘি'র মত ব্যবসাসফল সিনেমার রেকর্ডকে।

এদিকে সোমবারের পরীক্ষাও ভালোভাবে পাশ করে ৬০ কোটি ছাড়িয়েছে 'হাউজফুল থ্রি'র আয়। আন্তর্জাতিক বাজারে আরও আগেই ১০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শের বিশ্বাস, প্রথম সপ্তাহ পার হতে না হতেই ভারতের বাজারে ৮০ কোটি ছাড়াবে 'হাউজফুল থ্রি'র আয়। সাজিদ-ফরহাদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আকশায় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফারনান্দেজ, নার্গিস ফাখরি এবং লিসা হেইডন।