তাথৈ আমার বেস্ট ফ্রেন্ড: শর্মিলা বন্দোপাধ্যায়
শর্মিলা বন্দোপাধ্যায়ের কন্যা সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ। দুইজনই নাচের ভূবনের বাসিন্দা। মায়ের আঙুল ধরেই নাচের জগতে তথৈয়ের প্রবেশ। শর্মিলা বন্দ্যোপাধ্যায় তাই একইসঙ্গে তাথৈয়ের গুরু আর মমতাময়ী মা। তবে সবকিছু ছাপিয়ে তাদের সম্পর্কের সবচেয়ে বড় দিকটি হল বন্ধুত্ব।
মা দিবসে মা-মেয়ের সম্পর্কের নানা দিকই উঠে এলো, গ্লিটজ-এর সঙ্গে দুই প্রজন্মের এই দুই নৃত্যশিল্পীর আড্ডায়
গ্লিটজ: ক্যারিয়ার যখন তুঙ্গে সেই সময়টায় তাথৈয়ের জন্ম। ক্যারিয়্যার ও সন্তান- জীবনের গুরুত্বর্পূন এই দুই দিক একইসঙ্গে কিভাবে সামাল দিয়েছিলেন?
শর্মিলা: আমার কাছে এই প্রশ্নের উত্তর খুবই সরল। নাচ আমার জীবনের প্রথম সন্তান। আর তাথৈ আমার কাছে দ্বিতীয় সন্তান। আমি কাউকেই ছোট-বড় হিসেবে প্রাধান্য দেই নি। বরং দুটো সন্তান আমার কাছে একই রকম সমান ছিলো।
মানসিকভাবে এমনটি ভেবে নেওয়ার কারণেই যত সম্যস্যাই হোক না কেন, আমি সেগুলোকে অতিক্রম করতে পেরেছি। অনেক সময় অনেক কষ্ট হয়েছে সংসার, বাচ্চা ও নাচ- একইসঙ্গে সামাল দিতে। কিন্তু তারপরও আমি পেরেছি। এমনও হয়েছে ওকে (তাথৈ) কোলে নিয়েও নাচের অনুশীলন করেছি, গানও করছি।
গ্লিটজ: নাচের অনুশীলেন কারনে কখনও কি মনে হয়েছে তাথৈর আদর মায়ের কাছে কম?
তাথৈ: সেই ছোটবেলা থেকে আমি নিজেও তো নাচের অনুশীলন শুরু করছি। আমাকেও তো নাচের জন্য সেভাবেই প্রস্তত করা হয়েছে। আমার পড়ালেখার মতো নাচের অনুশীলনও আমার জন্য সমান গুরুত্বের, সবসময় এমনটাই আমাকে বলা হয়েছে।
আমি নিজেই যেহেতু নাচের অনুশীলন করছি তাই মায়ের নাচের অনুশীলনের কারনে আমি কদর কম পাচ্ছি নাকি বেশি পাচ্ছি সেই প্রশ্নটা- কখনোও আমার মনে কখনও আসেই নি।
গ্লিটজ: তাহলে শর্মিলা বন্দোপাধ্যায় তাথৈকে কি কেবলই নিজের সন্তান নাকি এপ্রজন্মের একজন নৃত্যশিল্পী হিসেবে দেখেন?
একটি উদাহরন দিই। দুই বছর আগেই আমার ‘শ্যামা’ নৃত্যনাট্যটি মঞ্চায়নের কথা ছিলো। আমাদের একজন শিক্ষার্থী এই প্রযোজনার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু পড়ালেখার জন্য তিনি হঠাৎ বিদেশে পাড়ি জমান। সেই সময় দলের সবাই তাথৈকে শ্যামা চরিত্রে কাস্টিংয়ের অনুরোধ করলেও আমার চোখে তখনই এই চরিত্রের জন্য ওকে প্রস্তত মনে হয়নি।
তাই আমার মেয়ে বলেই তাথৈকে সেদিন আমি ওই চরিত্রের জন্য নির্বাচন করিনি। তবে এই দুইবছরের মধ্যে তাথৈ এখন কিছু তৈরি হয়েছে সেই চরিত্রের জন্য। সে নাচতে পারবে খুব ভালো, কিন্তু চরিত্রায়নের একটা ব্যাপার তো আছেই। এক্ষেত্রে তাথৈকে আমার স্কুলের একজন ছাত্রী, একজন নৃত্যশিল্পী হিসেবেই দেখছি।
গ্লিটজ: তাথৈর কাছে শর্মিলা বন্দোপাধ্যায় কি কেবলই একজন মা নাকি গুনী এক নৃত্যশিল্পী?
তাথৈ: একজন গুনী নৃত্যশিল্পী আমার মা। যখন কেউ এসে মায়ের নাচের প্রশংসা করে তখন সেই মূর্হুতগুলো আমার কাছে খুবই বিশেষ মনে হয়। কারন যে মানুষটাকে বাইরের লোকজন এসে এতো সম্মান জানাচ্ছে, সেই মানুষটাকে আমি চার দেওয়ালের মধ্যে আমার ঘরেই পাচ্ছি- এটা আমার কাছে অনেক বড় এক পাওয়া মনে হয়।
গ্লিটজ: আগামী দিনের নৃত্যাঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য তাথৈ কি প্রস্তুত?
ও সবসময় যেহেতু আমার সাথেই সব জায়গায় গিয়েছে সেহেতু এমনিতেই নাচ নিজের ভিতরে গ্রহন করে নিয়েছে। আমার সকল শিক্ষার্থীদেরকে আমি নাচের অনুশীলনের জন্য সবসময় যা বলে থাকি ওর (তাথৈ) ক্ষেত্রেও আমি তেমনটি বলেছি। তবে বাড়িতে অনুশীলন না করার জন্য আমি আমার সব শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তো শাস্তি দিতে পারছি না, কিন্তু তাথৈর ক্ষেত্রে আমি অভিবাভক হিসেবে তা পেরেছি।
তাথৈকে আমি কখনোই ছোট বেলায় কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে দেই নি। কারন আমার মনে হয়েছে ভালো মতো প্রশিক্ষন একটি স্থানে দাড়ানো উচিত। এরপরও বড় হয়ে তারানা প্রতিযোগিতায় তাথৈ বিজয়ী হয়েছে।
তাথৈ যথেষ্ট মেধাবী। সৃজনশীলতা নিজের ভিতরে জন্ম থেকে নিয়ে আসতে হয়, তাথৈয়ের ভেতরে সেটা আছে। তাথৈর চারদিকে সহায়ক পরিবেশ ছিল, সেসবও তাথৈকে প্রস্তত হতে সাহায্য করেছে। তবে তাকে ভালো কিছুর জন্য অবশ্যই আরও বেশি অনুশীলন করতে হবে।
গ্লিটজ: গুরু হিসেবে নাকি মা হিসেবে তাথৈকে শাসন করেন?
শর্মিলা: বলতে গেলে তাথৈর উপর ডবল শাসন ছিলো। জ্ঞানের জন্য যেমন পড়তে হয়, তেমনি নাচ শেখার জন্য অনুশীলন করটা বাধ্যতামূলক। তাথৈকে সবসময় বলেছি, তুমি যে কাজটা করছো, তা ভালোবেসে করতে হবে। শুধুমাত্র প্রতিভা নিয়ে, বিনা অনুশীলনে কোথাও দাড়ানো যায় না। অনুশীলন প্রতিভাকে বিকশিত হতে সহায়তা করে। তাই ও যেন কঠোর অনুশীলন করে, তার দিকে মা এবং গুরু- দুইভাবেই নজর রেখেছি।
গ্লিটজ: মায়ের শাসনের ফলে মায়ের ওপর অভিমান হতো না?
তাথৈ: হতো না আবার! মায়ের শাস্তি পেলেই অভিমান হতো। তখন মনে হতো, এতো খারাপ মা মনে হয় আর কারো বাড়িতে নেই।
কিন্তু এখন সেগুলো চিন্তা করলে মনে হয়, মা যদি আমাকে শাসন না করতেন তাহলে হয়ত আমি আজকের অবস্থানে আসতে পারতাম না। আমার মনে হয় নৃত্য শিল্পী হিসেবে আমাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা থাকা প্রয়োজন। মা হিসেবে হোক কিংবা গুরু হিসেবে হোক, তার কাছ থেকে পাওয়া সেই নিয়মানুবর্তিতার শিক্ষার জন্যই হয়ত আমি আজকের জায়গায় আসতে পেরেছি।
গ্লিটজ: তাহলে আপনাদের মধ্যেকার সর্ম্পক আসলে কোনটি? মা-মেয়ের নাকি গুরু-শিষ্যের?
তবে গুরু শিষ্যের জায়গায় আশি খুবই কড়া। সেখানে আমি কেবলই একজন শিক্ষক।
তাথৈ: আমার দিকে থেকে বললে, আমাদের মধ্যে ভীষন ধরনের পারস্পারিক ভাবনা-আদান প্রদানের একটা গভীর সর্ম্পক রয়েছে। নাচ ছাড়াও যেকোন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। অনেক সময় দেখা যায় আমি কোন কিছু নিয়ে ভাবছি, সেই মুর্হুতে মা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে দিচ্ছে। অনেক মা-মেয়ের মধ্যে দূরত্ব থাকলেও তেমনটি আমাদের মধ্যে একদম নেই।
গ্লিটজ: দুই প্রজন্মের দৃষ্টিতে বিশ্ব মা দিবসের মূল্যায়ন কেমন?
তাথৈ: আমি কখনোই খুব বেশি আড়ম্বর করে বিশ্ব মা দিবস পালন করিনি। ছোটবেলায় নিজের হাতে র্কাড তৈরি করে মাকে উপহার দিতাম। কিন্তু উপহার দিয়ে খুব বড় করে সেলিব্রেট করে কখনোই মা দিবস পালন করা হয়নি। কারন আমি প্রতিটি দিন, প্রতিটি মূর্হুতে মায়ের সাথে কাজ করছি। বিভিন্ন জিনিস মায়ের সাথে শেয়ার করছি সেগুলোই আমার কাছে বিশেষ মূর্হুত।
মা দিবস মানেই হলো মায়ের সাথে বিশেষ মূর্হুত উৎযাপন করা। আমি তো প্রতিটি মূর্হুত মায়ের সঙ্গে বিশেষভাবে উৎযাপন করছি। সেহেতু আলাদা করে বিশ্ব মা দিবসে আর তেমন কিছু করা হয় না। আমার কাছে প্রতিদিনের বিশেষ মূর্হুতগুলোকে উৎযাপন করাই হলো মা দিবস।
শর্মিলা: আমার মা যখন বেঁচে ছিলেন তখন আমি তাকে ফোন করলে তিনি খুবই খুশি হতেন। খুব আলাদা করে বেশ আড়োম্বর করে এই দিবসটি উৎযাপন করা হবে, আমি এমনটা ভাবি না। শুধুমাত্র একটি ফোনকল, একটু কথা বলা- এতটুকুই আমার কাছে যথেষ্ট মনে হয়। অনেকেই এটাকে খুব ভালোবাসে। তবে আমি আমার অনেক অগ্রজদের এই দিনে ম্যাসেজ পাঠাই, ফোনে কথা বলি- এটাই আমার কাছে খুব ভালো লাগে।
