২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরসবুজ প্রেম গাঁথা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’

সিনেমাটি মুক্তি পেয়েছিল আজ থেকে ২১ বছর আগে। কে ভেবেছিল, শাহরুখ খান-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ হয়ে উঠবে বলিউড ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এক প্রেম গাঁথা? ভারতীয় সিনেমার জন্য মাইলফলক সৃষ্টি করা এই সিনেমাটিকে বেশিরভাগ ভারতীয় স্বীকৃতি দিয়েছেন ভারতীয় হিন্দি সিনেমার চিরসবুজ প্রেমকাহিনি হিসেবে। একটি জরিপের পরিসংখ্যানে বেরিয়েছে এই তথ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 02:20 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

‘সোগোসারভে’ নামের এই অনলাইন গবেষণাভিত্তিক সাইটের জরিপে বেড়িয়েছে, বয়স এবং লিঙ্গভেদে রাজ-সিমরানের প্রেম গাঁথা বলিউড ইতিহাসের সবচাইতে প্রিয় গল্প। এমনকি কিশোর-তরুণ থেকে শুরু করে প্রবীণরা এখনও প্রায়ই সময় সুযোগ হলে সিনেমাটি পুনরায় দেখেন বলে জানানো হয় পরিসংখ্যানে।

মুম্বাই, দিল্লি, পুনে, কলকাতা এবং হায়দরাবাদে বিভিন্ন বয়সের প্রায় ৪,​১০০ মানুষের উপর চালানো হয় এই জরিপ। তার মধ্যে ৪৭.৩৩ শতাংশই বলিউডের চিরসবুজ প্রেম গাঁথা হিসেবে বেছে নিয়েছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমাটিকে। তরুণ বয়সীদের থেকে অতটা সাড়া না পেলেও গড়ে ৩৬ থেকে ৫০ বছর বয়সী বলিউড অনুরাগী প্রায় সকলেই বেছে নিয়েছেন সিনেমাটিকে সবচেয়ে সুন্দর প্রেমের গল্প হিসেবে।

‘সিনোরিতা, বাড়ি বাড়ি দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রেহতি হ্যায়’ (বড় বড় দেশে ছোট ছোট এমন ঘটনা ঘটেই) --২০ বছর পরও সিনেমাটির এই সংলাপ শিহরণ জাগায় দর্শকের মনে। ক্লাসিকের মর্যাদা পাওয়া‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সম্প্রতি মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে টানা প্রদর্শনীর ১ হাজার সপ্তাহ পূর্ণ করেছে, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক রেকর্ড।

দর্শক পছন্দে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র কাছাকাছি সাড়া পায়নি অন্য কোন সিনেমা। জরিপে চিরসবুজ প্রেমের গল্পে দ্বিতীয় স্থানে আছে ‘আশিকি টু’, যা ভোট পেয়েছে ১৪.৬৬ শতাংশ। ১১.৯৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে আছে দিপিকা-রানভির অভিনীত ‘বাজিরাও মাস্তানি’। আর্জুন-আলিয়ার ‘টু স্টেটস’ রয়েছে চতুর্থ স্থানে, যার ভাগ্যে ভোট পড়েছে ৫.৮৪ শতাংশ। ৫.৩৫ শতাংশ ভোট নিয়ে পঞ্চমে শাহিদ-কারিনার ‘যাব উই মেট’।