২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধে নেমেছেন সালমান-অ্যাশ

বাস্তব জীবনে একে অপরের মুখ দেখেন না বহুদিন হলো। তবে এবার মুখোমুখি হতে চলেছেন এক সময়ের প্রেমিক-প্রেমিকা সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 02:46 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

না, অতীত প্রেমের কাঁদুনি গাইতে নয়, নিজেদের নতুন সিনেমা নিয়ে মুখোমুখি হবেন তারা। ১৪ এপ্রিল মুক্তি পাবে অ্যাশ অভিনীত সিনেমা ‘সারাবজিত’, আর সেদিনই প্রেক্ষাগৃহে আসছে সালমানের নতুন সিনেমা ‘সুলতান’- এর ট্রেইলার।

দুটো সিনেমাই বহুল প্রতীক্ষিত। গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে আটক ভারতীয় নাগরিক সারাবজিত সিংয়ের আত্মজীবনীমূলক এই সিনেমায় তার বোন দালবির কউরের চরিত্রে অভিনয় করেছেন অ্যাশ। সিনেমায় অ্যাশের ভিন্ন অবতার এর মধ্যেই দর্শকের নজর কেড়েছে। 'মেরি কম’ নিমর্াতা উমাঙ কুমার এ সিনেমায় ঐশ্বরিয়াকে শক্তিশালী এক নারীর চরিত্রেই হাজির করেছেন। 

অপরদিকে আত্মজীবনীমূলক সিনেমা সালমানের ‘সুলতান’ও, যেখানে প্রথমবারের মতো একজন কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে তাকে। ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তির পর থেকেই শুরু হয় ‘সুলতান’ এর জন্য ভক্তদের অপেক্ষা। 

সামনাসামনি সালমানকে এড়িয়ে গেলেও পর্দায় তাকে এড়ানোর উপায় থাকলো না অ্যাশের। এবার দেখা যাক বক্স-অফিসের লড়াইয়ে কে জেতেন।