৭০ কোটি ছুঁয়েছে 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এর আয়
মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ৭০ কোটি ডলার আয় করে ফেলেছে 'ব্যাটম্যান ভাসর্েস সুপারম্যান: ডন অফ জাস্টিস’। প্রথম তিন দিনেই ২৫ কোটি মার্কিন ডলার আয় করে নেয়া সিনেমাটির আয়ে ভাটা পড়তে শুরু করে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই।
সোমবার মার্কিন বক্স-অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরো ১ কোটি মার্কিন ডলার। জ্যাক স্নাইডার পরিচালিত এই সুপারহিরো সিনেমাটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আয় করেছে ২৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। আর যুক্তরাষ্ট্রের বাইরে সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি নিয়ে নিমর্াতারা বেশ আশাবাদী ছিলেন। ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই ১০০ কোটি মার্কিন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে ফেলবে গত তিন বছর ধরে আলোচনায় থাকা সিনেমাটি। যদিও এরই মধ্যে 'ম্যান অফ স্টিল’- এর ৬৬ কোটি মার্কিন ডলার আয়ের সাফল্য পেরিয়ে গেছে এর সিকুয়াল।
