'আমি পুনব্যবহার্য কুমার'
নির্মাতা কারান জোহারের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে কানাঘুষো কম হয়নি। সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে খোলাখুলি আলাপচারিতায় মেতে উঠেছিলেন এই তারকা পরিচালক। সেখানেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তবে সামলেছেন দারুণভাবেই।
মুম্বাই সিনেপাড়ায় এখনও ভাবা হয় যে, সমকামী হবার কারণেই ৪৩ বছর বয়সী কারান বিয়ে করেননি। তিনি সমকামী কি না, সেটা তার মুখ থেকে জানার উপায় নেই কোনভাবেই। কৌতুহলী এক ভক্ত প্রশ্ন করে বসেন, "আপনি কি এখনও কুমার"? জবাবে কৌশলীড কারান উত্তর দেন, "আপনি বলতে চাচ্ছেন আমি এখনও কুমার কি না। হ্যাঁ, আমি একজন পুনব্যবহার্য কুমার।"
কারান জোহারের যৌনতা এবং ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে গুঞ্জন উঠেছে সব সময়। তবে তিনি কেবল বলেছেন, "আপনি যদি চল্লিশোর্ধ্ব হন এবং এখনও অবিবাহিত থাকেন, তবে আপনার যৌনতা নিয়ে মানুষের মনে কৌতুহল সৃষ্টি হবেই। আমি এসব গুঞ্জনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অভ্যস্ত।"
এদিকে 'কফি উইথ কারান' এর পঞ্চম সিজন আসছে খুব শিগগিরই। উদ্বোধনী পর্বে কারানের অতিথি হয়ে আসছেন তার দীর্ঘ দিনের বন্ধু, বলিউডের কিং খান শাহরুখ। এক ভক্তের টুইটের উত্তরে এই চমকপ্রদ খবরটি জানাতেও ভোলেননি তিনি।
