কাকে নিয়ে বাসা খুঁজছেন ক্যাট?
রানবির কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা কাইফের পাশে যাকে সব সময় দেখা যাচ্ছে তিনি হলেন সালমান খান। আরো একবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাবেক প্রেমিকার দিকে। নতুন বাড়ি খোঁজার কাজে ক্যাটকে সাহায্য করছেন সালমানের ব্যবস্থাপক।
সম্প্রতি সালমানের ব্যবস্থাপক রেশমা শেঠির সঙ্গে ক্যাটকে দেখা যায় মুম্বাইয়ে নতুন ঠিকানার খুঁজতে। রানবিরের সঙ্গে বান্দ্রা এলাকার ফ্ল্যাটে ছিলেন প্রায় দুই বছর। কিন্তু সম্পর্ক ভাঙার পরই রানবির নতুন বাসায় উঠে গেছেন। ক্যাটও এই ফ্ল্যাটে আর থাকতে চাচ্ছেন না।
ওদিকে নিজের পুরনো ফ্ল্যাটেও ওঠার উপায় নেই। সেখানে রয়েছে পানি চুইয়ে পড়ার সমস্যা। ফলে ব্যস্ত শিডিউলের ফাঁকে নিজের জন্য নতুন বাসা খুঁজতে হচ্ছে ক্যাটকে।
রানবিরের সঙ্গে সম্পর্ক ভাঙায় মুম্বাই শহরে আবারও যেন একা হয়ে গেছেন ক্যাট। কিন্তু লন্ডন থেকে আসার পর যে ব্যক্তি তাকে এই শহর চিনে নিতে সাহায্য করেছেন সেই সালমানই আবারও তার পাশে এসে দাড়িয়েছেন।
ছয় বছরেরও বেশি সময় প্রেম করার পর বিচ্ছেদ হয় ক্যাট-রানবিরের। ধারণা করা হয় রানবিরের ‘বিয়ে ভীতি’ ছিল বিচ্ছেদের কারণ। রানবিরের আগে ক্যাটের প্রেম ছিল সালমানের সঙ্গে, মূলত রানবিরের কারণেই সালমানকে ছেড়ে চলে যান ক্যাট।
