২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক রহস্যময়ী আর 'মুসাফির'

'মুসাফির' নিয়ে অপেক্ষার প্রহর বোধহয় শেষ হতে চলল। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে হয়তো মুক্তি পেতে চলেছে সিনেমাটি। নতুন এক ট্রেইলারে বলা হচ্ছে ২২ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 02:51 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

প্রায় সাড়ে তিন মিনিটের নতুন ট্রেইলারে আবারও অ্যাকশন অবতারে চোখে পড়লো আরেফিন শুভকে। নবাগতা মারজান জেনিফা অভিনয় করছেন রহস্যময়ী এক নারীর চরিত্রে যার মৃত্যুর পরোয়ানা জারি করেছেন অনেকে। কিন্তু কেন এই তরুণীর মৃত্যু চান তারা তা স্পষ্ট নয়। মৃত্যুর দূত থেকে রক্ষাকর্তা হয়ে শুভ কি পারবেন মারজানকে বাঁচাতে? 

গত বছর থেকেই সিনেমাটি মুক্তির তারিখ নিয়ে চলছিল জটিলতা। কদিন আগে পরিচালক আশিকুর রহমান গ্লিটজকে জানান, জানুয়ারিতে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেলেও মার্চে সিনেমাটি মুক্তি দেয়া হবে না টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে। আর সিনেমা মুক্তির তারিখ নির্ভর করবে প্রযোজকদের উপরেই।

পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে 'মুসাফির' সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা আশিকুর রহমান নিজেই। সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন টাইগার রবি, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা, জাদু আজাদ, সিন্ডি রোলিং, শিমুল খান এবং সোহেল মণ্ডল। সিনেমায় বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে প্রসূন আজাদ, মাহমুদুল ইসলাম মিতু এবং দেবাশিষ বিশ্বাসকে।

</div>  </p>

পুরনো খবর:

'এটা কি সত্যি বাংলাদেশি সিনেমা!'