২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৭ সালে ফিরছে ‘বাহুবালি’

আগামী বছর আসছে তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবালি-দা বিগিনিং'-এর পরবর্তী পর্ব ‘বাহুবালি: দ্য কনক্লুশন’।  রেকর্ড গড়া এই সিনেমার সিকুয়াল আসছে ২০১৭ সালের এপ্রিলে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, “সিনেমাটির চিত্রায়নের প্রধান অংশের কাজ শেষ হতে যাচ্ছে এই বছরের শেষে। বাকি মাসগুলোতে সিনেমার সম্পাদনার বাকি অংশ এবং কম্পিউটার গ্রাফিক্সের কাজ করা হবে।”

‘বাহুবালি’ সিরিজের দ্বিতীয় এবং শেষ কিস্তি হবে ‘বাহুবালি: দ্য কনক্লুশন’। ধারণা করা হচ্ছে, এটি আগের সিনেমাটির রেকর্ডও ছাড়িয়ে যাবে।

‘বাহুবালি: দ্য বিগিনিং’ ছিল  ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটে নির্মিত সিনেমা। ২৫০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি দক্ষিণী চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। মুক্তির মাত্র ৩৫ ঘণ্টায় সিনেমাটি যোগ দেয় ১০০ কোটির ক্লাবে।

এছাড়াও ৬০ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে সিনেমটি। মুক্তির পর মাত্র চার সপ্তাহে ‘বাহুবালি’ আয় করেছে ৫০০ কোটি রুপি।