অস্কারে ‘সেরা পোশাকধারী’ প্রিয়াঙ্কা
তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন! অস্কারের মঞ্চে বিজয়ীর হাতে পোশাক তুলে দিতে এসেছিলেন। কিন্তু নিজেই পেলেন সেরার স্বীকৃতি। বলা হচ্ছে অস্কার আসরে সেরা পোশাকধারীদের একজন হলেন প্রিয়াঙ্কা চোপড়া।
হ্যাঁ, খবর সত্যি! ই! অনলাইন বলছে, অস্কারের লাল গালিচায় পা রাখতে না রাখতেই পুরো বিশ্বের নজর পড়েছে তার উপর। মাসখানেকের বেশি সময় ধরে অস্কার আসরে কোন পোশাকটি পরবেন তা ভেবে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কার। অবশেষে তার সব কষ্ট সার্থক হয়েছে।
লেবানিজ ডিজাইনার যুহেইর মুরাদের নকশা করা হাতাবিহীন সাদা সান্ধ্য পোশাক পরেন প্রিয়াঙ্কা। ঈষদচ্ছ পোশাকটির সঙ্গে কোমরে দেখা গেছে রূপালী রঙের ধাতব বেল্ট, কানে পরেছেন ড্রপ কানের দূল চুল আর চুল ছিল খুব সাধারণভাবে পিছমোড়া করে বাঁধা।
এ বছর অস্কারের আসরে অভিনেত্রীদের পোশাকে আড়ম্বরের চেয়ে বরং সাদামাটা ভাবটাই বেশি চোখে পড়েছে। লালচে কমলা রঙের সান্ধ্য পোশাক পরিহিতা অলিভিয়া মানও আছেন সেরা পোশাকধারীদের তালিকায় ।
তবে বরাবরের মত এবারও সেরা পোশাকের প্রতিযোগিতায় বাজিমাত করেছেন যিনি, তিনি হলেন গায়িকা লেডি গাগা। সাদা রঙের প্যান্টস্যুট পড়ে লাল গালিচায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
