ঢাকা মাতাবেন ফারহান আখতার
ঢাকায় আসছেন বহুমুখী প্রতিভার অধিকারী বলিউড তারকা ফারহান আখতার। প্রযোজক, র্নিমাতা, চিত্রনাট্যকার, গীতিকার, উপস্থাপক, নায়ক হলেও প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভক্তদের সুরের শ্রোতে ভাসাতে।
ফারহান আখতার লাইভ ইন ঢাকা শীর্ষক ফেইসবুক পেইজ থেকে জানা গেছে, ৩১ র্মাচ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে গাইবেন তিনি। তাকে ঢাকায় আনার আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশন।
১৯৯১ সালে ইয়াশ চোপড়ার ‘লামহে’ সিনেমায় শিক্ষানবিশ চিত্র গ্রাহক ও সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু হরেন ফারহান আখতার। ২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ র্নিমাণের মাধ্যমে র্নিমাতা হিসেবে অভিষিক্ত হন। এরপরের গল্পটা সকলেরই জানা। একে একে র্নিমাণ করেন ‘লাক্শ', ‘ডন’-এর মতো সিনেমা। এছাড়া অভিনয়েও প্রতিভার স্বাক্ষর রেখেছেন ফারহান।‘রক অন', ‘র্কাতিক কলিং র্কাতিক’, ‘ভাগ মিলখা ভাগ, ‘দিল ধাড়াকনে দো’ এবং ‘ওয়াজির’ সিনেমায় অভিনয় করে সকলের প্রশংশা কুড়িয়েছেন তিনি। প্রথমবারের মতো গায়ক হিসেবে আত্নপ্রকাশ করেন ‘রক অন’ সিনেমার মাধ্যমে। একটি ব্যান্ডদলও রয়েছে তার।
