২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম মানে না বয়সের বাঁধা!

প্রেমে পড়লে মানুষ কোনো কিছুরই ধার ধারে না। আর এমনটাই ঘটেছে হলিউডের ‘সুপারম্যান’ হেনরি ক্যাভিল বেলায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

৩২ বছর বয়সী ক্যাভিল এখন প্রেম করছেন ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি এই অভিনেতাকে। তবে তার মতে, বয়স সংখ্যা ছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি এল ম্যাগাজিনকে ক্যাভিল বলেন, "লোকে বলে বয়স সংখ্যা ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটি কিন্তু সত্যি। একজন ব্যক্তির মানসিক পরিপক্কতার সঙ্গে তার বয়সের কোনো সম্পর্ক নেই, আর সেদিক থেকে আমার প্রেমিকা চমৎকার একজন মানুষ।"

ক্যাভিল আরও বলেন, "যখন আমি আমার প্রেমিকাকে প্রথম দেখি, আমি তখনই তার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমি তার মন জয় করার অনেক চেষ্টা করেছি। নিজেকে শুধু বুঝিয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না!"

শোনা যাচ্ছে টারা কিং নামের এই তরুণীকে নিজের বাবা-মায়ের সঙ্গে দেখা করানোর জন্য নিউ জার্সিতে নিয়ে গিয়েছিলেন তিনি।

ক্যাভিলের নাম জুড়েছে অনেক সুন্দরীর সঙ্গেই। যার মধ্যে ছিলেন মডেল কেইট আপটন, ‘বিং ব্যাঙ থিওরি’ খ্যাত কেলি কোকোসহ ‘ডেডপুল’ তারকা জিনা কারানো। ২০১১ সালে এলেন উইটওয়াকার নামের এক ব্রিটিশ অশ্বারোহীর সঙ্গে বাগদানও হয়েছিল তার।

ক্যাভিল এখন ব্যস্ত নতুন সিনেমা ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ নিয়ে, যা মুক্তি পাবে ২৫ মার্চ।