কোল্ডপ্লের ওপর ক্ষেপেছে ভারতীয়রা
ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের নতুন সিঙ্গেল 'হাইম ফর দ্য উইকেন্ড' গানটির ভিডিওতে ‘ভারতীয়’ সাজে সেজেছেন মার্কিন পপ তারকা বিয়ন্সে নোলেস এবং ব্যান্ড দলটির সদস্যরা। সেই সঙ্গে দেখা গেছে বলিউড তারকা সোনাম কাপুরকেও। তবে খুশি হওয়ার বদলে চটেছেন তাদের ভারতীয় ভক্তরা।
কোল্ডপ্লের সর্বশেষ অ্যালবাম আ হেড ফুল অফ ড্রিমস'- এর নতুন এই গানে সদস্যরা গেরুয়াধারী সন্যাসী, মন্দির, নদীর ঘাট, ধ্রুপদী নৃত্যশিল্পী, হোলি - এমন সব প্রচলিত অনুষঙ্গে ভারতকে তুলে ধরেছেন। ভারতীয় ভক্তরা সম্ভবত আরো নতুনত্ব আশা করেছিলেন প্রিয় ব্যান্ডের কাছ থেকে।
একজন টুইট করেন, "বিয়ন্সে আছেন বলেই সবকিছু ঠিক হয়ে যায় না। তার উগ্র উপস্থাপন আমাদের সংস্কৃতির জন্য অসংযতিপূর্ণ।"
আরেকজন মন্তব্য করেন, "এরকম গতানুগতিক অসংলগ্নতার জন্য ধন্যবাদ। এই ভিডিও দেখার পর ভারত আজো সাপুড়ে আর সাধুদের দেশ হিসেবেই বিশ্বে পরিচয় পাবে।"
বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, এক ভারতীয় প্রশ্ন তুলেছেন বিয়ন্সের গায়ের রঙ নিয়েও, "কৃষ্ণ বর্ণের বিয়ন্সে কিভাবে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি হতে পারেন?"
গত বছরের জুলাই মাসে নয়া দিল্লীতে হাজির হয়ে চমক সৃষ্টি করেছিল কোল্ডপ্লে। সেপ্টেম্বরে ব্যান্ডটি মুম্বাইয়ে এই মিউজিক ভিডিও শুট করার জন্য, যেটিকে মার্টিন বলেছিলেন "ভারতীয় ভক্তদের জন্য একটি বিশেষ কিছু।"
অবশ্য নেতিবাচকতার ভিড়ে এসেছে কিছু ইতিবাচক মন্তব্যও।
একজন ভারতীয় টুইট করেন, "বিয়ন্সে ভারতের সৌন্দর্যকে নানা আঙ্গিকে তুলে ধরেছেন এবং একজন ভারতীয় হিসেবে আমার কাছে এটি দারুণ লেগেছে"। আরো একজন লেখেন, "সাংস্কৃতিক বাহুল্য নিয়ে যত কথাই হোক না কেন, ভিডিওতে ফুটে উঠেছে ভারতের সৌন্দর্য। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই"।
