২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকার চুল রাঙাতেই ৫৫ লাখ!

ইদানীং বলিউডে সিনেমার পেছনে লগ্নি করা হচ্ছে শত শত কোটি রুপি। কিন্তু তাই বলে নায়িকার চুল রাঙাতে ৫৫ লাখ?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:56 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

কথা হচ্ছে ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রয় কাপুরের নতুন সিনেমা ‘ফিতুর’ নিয়ে। সিনেমাটির ট্রেইলার ও গানে রক্তিম চুলে আবির্ভূত হয়ে ইতোমধ্যেই লাখো ভক্তের মন পুড়িয়েছেন ক্যাট। তবে অনেকেই জানেন না, ক্যাটরিনার চুল এভাবে রাঙাতে খরচ হয়েছে ৫৫ লাখ রুপি!

ডিএনএস বলছে, কাশ্মিরের ঐতিহ্যবাহী চিনার গাছের পাতার সঙ্গে চুলের রঙের মিল রাখতেই এতো ঝক্কি!  

এক সূত্র জানায়, অনেক চেষ্টা করেও মনের মতো রঙটি পাচ্ছিলেন না নির্মাতারা। তাই তারা সিদ্ধান্ত নেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে চুল রাঙাবেন নায়িকার।

কিন্তু শুটিং তো চলবে বেশ কয়েক মাস, প্রত্যেক মাসে তো বিশেষজ্ঞ পাওয়া সম্ভব নয়। তাই শুটিং চলাকালীন প্রত্যেক মাসে ক্যাটকে তারা পাঠাতেন লন্ডনে। শুধুমাত্র চুলের রঙ ঠিক রাখার জন্য। ওদিকে নায়িকার প্রথম শ্রেণীর বিমান ভাড়া এবং পাঁচ তারকা হোটেলে থাকার খরচও বইতে হয় প্রযোজকদের। সব মিলিয়ে চুল রাঙানোর পেছনেই খরচ হয়ে যায় ৫৫ লাখ!