২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ কোটি আয়ের পথে ‘এয়ারলিফট'

মুক্তির পর থেকে ক্রমাগত বেড়ে চলেছে 'এয়ারলিফট'-এর আয়। প্রথম তিন দিনেই ৫০ কোটির কাছাকাছি আয় আয় করে ফেলেছে আকশায় কুমার এবং নিমরাত কউর অভিনীত সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 04:08 PM

Updated : 25 Jul 2022, 09:19 PM

২২ জানুয়ারি মুক্তি পায় বাস্তব ঘটনানির্ভর থ্রিলারধর্মী সিনেমা 'এয়ারলিফট'। প্রথম দিনে ১২ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনেই এক লাফে আয় বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ৬০ লাখ রুপি আর তৃতীয় দিনে সিনেমাটির সংগ্রহ ছিল ১৭ কোটি ৩৫ লাখ রুপি।

তিন দিনে সিনেমাটির মোট আয় দাড়িয়েছে ৪৪ কোটি ৩০ লাখ রুপি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করেন, "প্রথম সপ্তাহটি খুব ভালো কেটেছে 'এয়ারলিফট'- এর। দর্শকদের কাছ থেকে চমৎকার সাড়া পেয়েছে সিনেমাটি, ক্রমবর্ধমান আয় তাই নির্দেশ করে।"

ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে 'এয়ারলিফট', যেখানে দেখানো হয়েছে যুদ্ধ চলাকালীন কুয়েতে বসবাসকারী ভারতীয়দের সংগ্রামের গল্প।

সমালোচকদের পাশাপাশি বলিউড তারকাদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা পেয়েছে 'এয়ারলিফট'। বলা হচ্ছে, আকশায় কুমারের ক্যারিয়ারের সেরা সিনেমা এটি।