২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টম ক্রুজকে নিয়ে ফিরছে ‘দ্য মামি'

নতুন আঙ্গিকে পর্দায় ফিরবে কল্পকাহিনিভিত্তিক রোমাঞ্চকর ফিল্ম সিরিজ ‘দ্য মামি’। আর এবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 04:37 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

এই খবর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ক্রুজ নিজে। ক্রুজের বিপরীতে দেখা যাবে ‘কিংসম্যান: দ্য সিক্রেট সার্ভিস’ খ্যাত অভিনেত্রী সোফিয়া বুটেলাকে।

গুঞ্জন চলছে, সিরিজের নতুন কিস্তির গল্প অনেকটাই ভিন্ন হবে। এবার খলচরিত্রে দেখা যেতে পারে একজন নারী মমিকে।

অ্যালেক্স কার্টজম্যানের পরিচালনায় এর চিত্রনাট্য লিখবেন ‘প্রমিথিউস’ খ্যাত জন স্পাইটস। এটি প্রযোজনা করবে ইউনিভার্সাল পিকচারস। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে ‘দ্য মামি’ রিমেইকের মুক্তির তারিখ। ২০১৭ সালের ৯ জুন মুক্তি পাবে ‘দ্য মামি’ রিবুট। 

১৯৯৯ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম সিনেমা ‘দ্য মামি'। ব্রেন্ডন ফ্রেইজার, রেচেল ওয়াইজ, আর্নল্ড ভসলু অভিনীত সিনেমাটির সিকুয়াল মুক্তি পায় ২০০১ সালে। ২০০৮ সালে সিরিজের তৃতীয় সিনেমায় অবশ্য বেশিরভাগ কলাকুশলীই বদলে যান। আর চতুর্থ পর্বটি আসছে একদমই নতুন মোড়কে।