২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাওয়াজুদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

ভারতীয় অভিনেতা নাওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হয়েছে। অভিযোগকারিনীর দাবী, তিনি এবং তার ভাই ও কাজের লোকদের সঙ্গে মিলে তার গায়ে হাত তুলেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:52 PM

Updated : 25 Jul 2022, 09:18 PM

নওয়াজুদ্দিন যে হাউজিং সোসাইটিতে বসবাস করেন, সেটির পরিচালক সোনি দান্দেকরের কন্যা হিনা শেখ এই অভিযোগ করেন। নাওয়াজুদ্দিন এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে মুম্বাইয়ের ভারসোভা থানায় মামলা দায়ের করেছেন তিনি।

সোনি দান্দেকর বলেন, “আমরা ১৯৯৪ সাল থেকে এখানকার বাসিন্দা। নাওয়াজুদ্দিন এখানে মাত্র গত বছর এসেছেন এবং এখানকার পার্কিং- এ জায়গা দখল করে রেখেছেন।আমরা কয়েকবার নিষেধ করেছি, তাকে এই কথাও বলা হয়েছে যে ‘আপনি ফ্ল্যাটের মালিক, কিন্তু বাইরের জায়গা আপনার নয়’, কিন্তু তিনি কারো কথা শোনেননি।"

"আজকে (ঘটনার দিন) যখন আমার মেয়ে নাওয়াজুদ্দিনের দখল করা জায়গার ছবি তুলতে যায়, তার ভাই এবং সহযোগীরা তাকে ধাক্কা দেয় এবং আঘাত করে । তাই আমরা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে তার বিরুদ্ধে মামলা করি।”