২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব-অপুর 'রাজা ৪২০' আসছে ফেব্রুয়ারিতে

শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত পরবর্তী সিনেমা 'রাজা ৪২০' মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারি। ফেইসবুকে সিনেমাটির অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 04:27 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

সিনেমাটি ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে সেন্সর বোর্ডে। তবে ছাড়পত্র পেতে আরো দিন তিনেক সময় লাগতে পারে।

২০১৫ সালের ৩ মার্চ মহরত হয় সিনেমাটির। বিএফডিসি, পুবাইল এবং আফতাবনগরে সিনেমাটির শুটিং হয়েছে। 

গত বছর শাকিব-অপু জুটির দুটি সিনেমা মুক্তি পেয়েছে, 'হিরো-দ্য সুপারস্টার' এবং 'লাভ ম্যারেজ'। এই জুটি ৫০টির মতো সিনেমায় অভিনয় করেছেন বলে জানা যায়।

সিনেমাটিতে শাকিব-অপু ছাড়াও আরো অভিনয় করেছেন অমিত হাসান, ওমর সানী, রাবিনা বৃষ্টি, কাবিলা, সাদেক বাচ্চু এবং রেবেকা। মা কথাচিত্রের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।