২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম-কানইয়ে তনয়ের ছবির দাম ২৫ লাখ ডলার!

মার্কিন  টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান এবং তার র‌্যাপার স্বামী কানইয়ে ওয়েস্টকে তাদের দ্বিতীয় সন্তানের প্রথম স্থিরচিত্র বিনিময়ে ২৫ লাখ ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে এক পত্রিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 04:04 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

চলতি বছর ৫ ডিসেম্বর পৃথিবীর আলো দেখে কিম-কানইয়ে জুটির ছেলে সেইন্ট। এর পর থেকেই বেশ কয়েকটি প্রকাশনা হন্যে হয়ে ঘুরছে সেইন্টের প্রথম ছবি প্রকাশের দায়িত্ব পাওয়ার জন্য।

টিএমজেড সেইন্টের বড় বোন নর্থসহ পুরো পরিবারের একসঙ্গে কিছু ছবির বিনিময়ে দুই থেকে আড়াই লাখ ডলার দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। সূত্র বলছে, কিম এবং কানইয়ে ‘প্রায় নিশ্চিত’ যে তারা সেইন্টের ছবির দায়িত্ব কাউকে দেবেন না।

নর্থের জন্মের পর কানইয়ে তার কিছু ছবি প্রথমবারের মতো দেখান কিমের মা ক্রিস জেনারের তৎকালীন একটি টকশোতে। সেখান থেকেই ধারনা করা হচ্ছে যে, তাদের পুত্রসন্তান সেইন্টের ছবি দেখা যাবে কিমের বোন ক্লোয়ি কারদাশিয়ানের নতুন অনুষ্ঠানে। ক্লোয়ির শো ‘ককটেইলস উইথ ক্লোয়ি’ নতুন বছরেই শুরু হতে যাচ্ছে।

সেইন্টের জন্মের পর বেশ কয়েকবার কিম-কানইয়ে জুটি জনসমক্ষে দেখা গিয়েছেন। কিন্তু তারা বেশ সচেতন ছিলেন যাতে সেইন্টকে কোনোভাবে দেখা না যায়।