২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আজ নার্গিস, কাল সানি লিওনি' 

প্রথম পাতায় বলিউড তারকা নার্গিস ফাখরির ছবি সম্বলিত বিজ্ঞাপন ছেপে বিপাকেই পড়ে গেছে পাকিস্তানি উর্দু দৈনিক জাং। সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকাটির সমালোচনায় মেতেছেন পাকিস্তানিরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 05:48 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

লাল সান্ধ্য পোশাক পরিহিতা নার্গিসকে ছবিতে দেখা যায় একটি মোবাইল ফোন হাতে শায়িত অবস্থায়। আর এই ছবিটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়েছে। 

সাংবাদিক আনসার আব্বাসি প্রথম এই বিজ্ঞাপনটির সমালোচনা করে টুইট করেন। পরবর্তীতে অনেকেই রিটুইটের মাধ্যমে তাকে সমর্থন করেন। আব্বাসি লেখেন, "আজকের জাং- এ প্রথম পাতায় অর্থহীন বিজ্ঞাপনটি ছাপায় জাং এর শীর্ষ কর্মকর্তাদের তীব্র বিরোধিতা করছি।"

এদিকে পাকিস্তানের আরেক সাংবাদিক মতিউল্লাহ জান আব্বাসির টুইট সমর্থন করে লেখেন, "আপনি ঠিকই বলেছেন। তার (নার্গিস) সুন্দর দেহের ভাঁজের সঙ্গে থ্রিজি ফোন সার্ভিস এবং এর সস্তা দামের কোনো সম্পর্ক নেই।"

আরেক সাংবাদিক ওমনো লিখেন, "কেন আপনারা নার্গিসের ছবি ছেপে পত্রিকাটিকে নোংরা করেছেন?"

জাংকে প্লেবয় ম্যাগাজিনের সঙ্গে তুলনা করে আরেক সাংবাদিক মুহাম্মাদ আমের বলেন, "এখনকার পত্রিকাগুলো কেন প্লেবয় ম্যাগাজিন কিংবা অন্যান্য সাপ্তাহিক ম্যাগাজিনের মতো হতে চাচ্ছে? এগুলো ম্যাগাজিনে শোভা পায়, দৈনিক পত্রিকায় না।"

এদিকে মির্জা লামের কিং বিষয়টিকে ব্যঙ্গ করে টুইট করেন, "আজ তারা নার্গিসের ছবি ছেপেছে। কাল তারা সানি লিওনের ছবি ছাপবে।"