একসঙ্গে সালমান-লুলিয়া
রোমানিয়ার টিভি ব্যক্তিত্ব ও মডেল লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে এবার জনসমক্ষেই ধরা দিলেন ভারতীয় অভিনেতা সালমান খান। সম্প্রতি মুম্বাইয়ে একই গাড়িতে দেখা গেছে দুজনকে।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, কদিন আগে নির্মাতা ডেভিড ধাওয়ানের বাড়ি থেকে ফেরার সময় একসঙ্গে গাড়িতে দেখা যায় সালমান ও লুলিয়াকে। সালমান বসে ছিলেন চালকের পাশের আসনে আর লুলিয়া ছিলেন পেছনের আসনে।
রোমানিয়ার সুন্দরীর সঙ্গে অনেকদিন ধরেই চলছে সালমানের প্রেমের গুঞ্জন। কদিন আগে শোনা গিয়েছিল, লুলিয়ার সঙ্গে আংটি বদল করে ফেলেছেন সালমান।
পরে সে গুঞ্জন উড়িয়ে দেন সালমান। সম্প্রতি তিনি বলেন, "আমার অনেক কিছু নিয়েই অনেক ধরনের গুজব শোনা যায়। আমি সবই দেখি আর শুনি, কিন্তু কোনো কিছুতেই কান দেই না। তবে এসব গুজবে আমার বাবা-মা বিরক্ত হন, তখন আমারও গায়ে লাগে।"
ডিসেম্বরেই পঞ্চাশে পা দেবেন সালমান। আজও মুম্বাই সিনে পাড়ার সুযোগ্য পাত্রের মুকুট মাথায় ধারণ করে আছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রেম করেছেন বহু নায়িকার সঙ্গে, তবে বিয়ের পিঁড়িতে কবে বসবেন, এই প্রশ্নে বরাবরই দিয়েছেন হেঁয়ালিপূর্ণ উত্তর।
রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভ্যান্টুর নিজ দেশে টিভি ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়। এছাড়া বছর দুয়েক আগে ভারতীয় সিনেমায় ভাগ্য অন্বেষণে এসেছিলেন তিনি। আর তখন থেকেই সালমানের সঙ্গে গড়ে ওঠে তার বন্ধুত্ব।
