২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রিপল এক্স’-এ দিপিকা পাড়ুকোন?

ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন হলিউডেও দাপট দেখাতে চলেছেন - এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। এবার সে গুঞ্জনের পালে হাওয়া দিলেন খোদ দিপিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 04:39 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' তারকা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ সিনেমার সিকুয়াল ‘জ্যান্ডার কেইজ রিটার্ন্স’- এ দেখা যেতে পারে এই দিপিকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বাজিরাও মাস্তানি' তারকার পোস্ট করা একটি ছবিই তার ইঙ্গিত দিচ্ছে। 

‘ট্রিপল এক্স’ লোগোর সামনে টাক মাথার এক বিশালদেহী ব্যক্তিকে জড়িয়ে ধরা অবস্থায় ছবিতে দেখা যায় ২৯ বছর বয়সী দিপিকাকে। নিজের ফেইসবুক অ্যাকাউন্টে ছবির সঙ্গে তিনি লেখেন, ‘ভিন ডিজেল’।

‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কাজে ব্যস্ত থাকায় ২০১৪ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দিপিকা। 

২০০২ সালে মুক্তি পাওয়া ‘ট্রিপল এক্স’ সিনেমাটির সিকুয়াল হতে যাচ্ছে ‘জ্যান্ডার কেইজ রিটার্নস’ সিনেমাটি। স্টান্টম্যান এবং ক্রীড়া অনুরাগী থেকে হঠাৎই গুপ্তচর বনে যাওয়া জ্যান্ডার কেইজের অভিযান নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প।