২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার গার্ল সানি লিওনি!

সুদূর চীন থেকে এলো একটি পুতুল। হাত পা জোড়া লাগাতেই পুতুলটি পরিণত হল আবেদনময়ী এক নারীতে! এই পুতুলটি আর কেউ নন, স্বয়ং সানি লিওনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 05:11 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

‘বেবি ডল’ খ্যাত গায়িকা কানিকা কাপুর ও মিকা সিংয়ের নতুন গান ‘সুপার গার্ল ফ্রম চায়না’তে এমনভাবেই দেখা দিয়েছেন সানি। 

টি-সিরিজের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে ২ ডিসেম্বর। ইতোমধ্যে গানটি দেখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫৩২ বার। পড়েছে তিন হাজারেরও বেশি লাইক।

সাবেক এই পর্ন তারকা এখন অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘মাস্তিজাদে’র মুক্তির জন্য। সেক্স-কমেডি ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে ২৯ জানুয়ারি।