২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ কোটি ছাড়ালো ‘প্রেম রাতান ধান পায়ো’

মুক্তির তিন সপ্তাহের পেরুতেই আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছে সালমান খানের নতুন সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো'। বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 01:23 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

১২ নভেম্বর মুক্তি পাওয়ার পরপরই ভারত ও ভারতের বাইরে বক্স-অফিসে ব্যাপক সাড়া পায় সুরাজ বারজাতিয়া পরিচালিত সিনেমাটি। শুধু ভারতেই প্রথম দিন ৪০ কোটি ৩৫ লাখ রুপি আয় করে রেকর্ড গড়ে ‘প্রেম রাতান ধান পায়ো’।

মুক্তির দুদিনেই ভারতে ১০০ কোটি ছাড়িয়ে যায় সিনেমাটির আয়।

মঙ্গলবার ২ ডিসেম্বর সিনেমাটির পরিবেশক ফক্স স্টার হিন্দি টুইট করে জানায়, বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে সালমানের এই সিনেমা।

এই সিনেমায় পরিচালক সুরাজ বারজাতিয়ার সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর কাজ করেছেন সালমান। নিজের অভিষেকের সিনেমা 'ম্যায়নে প্যায়ার কিয়া' পরিচালকের সঙ্গে শেষবার সালমান কাজ করেছিলেন ‘হাম সাথ সাথ হ্যায়'তে ১৯৯৯ সালে। পারিবারিক ঘরানার সিনেমা নির্মাণের জন্য বিশেষভাবে পরিচিত সুরাজের সিনেমায় সালমানের ফেরা নিয়ে অনেকদিন ধরেই সরগরম ছিল গণমাধ্যম।

‘প্রেম রাতান ধান পায়ো’তে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনাম কাপুর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সোয়ারা ভাস্কর, নিল নিতিন মুকেশ, আরমান কোহলি এবং অনুপম খেরকে। 

পুরনো খবর:

‘থ্রি ইডিয়টস’কে ছাড়ালো ‘প্রেম রাতান ধান পায়ো’
বলিউডের নতুন রাজা সালমান