মুক্তির আগেই ‘জুল্যান্ডার টু’র রেকর্ড
সিনেমা মুক্তি পেতে এখনো মাস চারেক বাকি। ট্রেইলার প্রকাশিত হওয়ার পরই এক অভিনব রেকর্ডের অধিকারী এখন ‘জুল্যান্ডার টু’ সিনেমাটি।
ইউএসএটুডে বলছে, ১৮ নভেম্বর সিনেমাটির ট্রেইলারটি প্রকাশিত হবার পর এখন পর্যন্ত ইউটিউব ও অন্যান্য স্ট্রিমিং সাইটে দেখা হয়েছে ৫ কোটি ২২ লাখ বারেরও বেশি। আর কোনো কমেডি সিনেমার ট্রেইলার এত বেশিবার খা হয়নি।
তারকাবহুল এই সিনেমার ট্রেইলারের মূল আকর্ষণ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা বেন স্টিলার এবং ওয়েন উইলসনই নন। ১৪ বছর পর মুক্তি পেতে যাওয়া ‘জুল্যান্ডার’ এর সিকুয়ালের এই ট্রেইলারে আরো দেখা গেছে প্রথম পর্বের খলনায়ক উইল ফেরেলকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পেনেলোপি ক্রুজ।এছাড়া ট্রেইলারে দেখা গেছে বেনেডিক্ট কাম্বারব্যাচ, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্দের মতো তারকাদের ঝলক।
বিশেষ করে জাস্টিন বিবারের উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
‘জুল্যান্ডার টু’ মুক্তি পাবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের উদ্বোধনী দিনে, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি।
