২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুমুতে অস্বস্তি সালমানের

রোমান্টিক নায়ক হিসেবে লাখো তরুণীর হৃদয়ে তার নিবাস বহুদিন ধরেই। কিন্তু পর্দার প্রেম নাচ-গানেই সীমাবদ্ধ রাখতে চান ভারতের এই মহাতারকা। প্রেমের দৃশ্যে চুমু খেতে একেবারেই রাজি নন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 04:58 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

হিন্দি সিনেমায় চুমুর দৃশ্য ইদানিং হরহামেশাই দেখা যাচ্ছে। দীর্ঘদিন এড়িয়ে গেলেও শেষমেশ এই পথে হেঁটেছেন শাহরুখ খানের মতো প্রথম সারির তারকা, আমির খান পর্দায় চুমু খেয়েছেন আগেই। কিন্তু সালমান বলছেন, চুমুর দৃশ্যে অভিনয়ে একদিই স্বাচ্ছন্দ বোধ করেন না তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সালমান বলেন, “এই ধরনরে দৃশ্যে আমি খুবই অস্বস্তি বোধ করি। আমি লজ্জা পাই না, কিন্তু আমি ক্যামেরার সামনে এসব করতে পছন্দ করি না। আমার মনে হয়না পর্দায় চুমুর দৃশ্য থাকার কোনো দরকার আছে। যদি কখনো চরিত্রের প্রয়োজনে চুমু খেতে হয়, খাবো। নাহলে না।”

সম্প্রতি তার নিজস্ব ব্যানারে মুক্তি পাওয়া সিনেমা 'হিরো'তে চুমুর দৃশ্য বাদ দিয়ে দিয়েছিলেন সালমান। এছাড়া 'বাজরাঙ্গি ভাইজান' মুক্তির আগে তিনি বলেছিলেন, “আমি বেছে বেছে এমন সিনেমায় অভিনয় করি, যেগুলো পরিবারের সবাই মিলে দেখতে পারবে।”

১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সালমানের নতুন সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো', এতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন সোনাম কাপুর।