২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ছাড়তে চেয়েছিলেন স্টোন

হলিউডে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে এবার মুখ খুললেন শ্যারন স্টোন। জানালেন, ‘বেসিক ইন্সটিংক্ট’-এ অভিনয় করার পরও বার বার ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 04:35 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

পিপল ডট কম বলছে, 'বেসিক ইন্সটিংক্ট'’ - এ  সাড়া জাগানো অভিনয়ের পরও যে কোনো অভিনেতার চেয়ে স্টোনের পারিশ্রমিক ছিলো অনেক কম।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন স্টোন। বলেন, ''‘বেসিক ইন্সটিংক্ট' মুক্তির পরও কেউ আমাকে পারিশ্রমিক দিতে চায়নি। আমার আজও মনে পড়ে, রান্নাঘরে বসে আমি কাঁদছিলাম আর আমার ব্যবস্থাপককে বলছিলাম, আমি আর অভিনয় করবো না।”

১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেসিক ইন্সটিংক্ট’-এ সাহসী অভিনয়ের জন্য আলোচনায় আসেন স্টোন।

হাল আমলে পারিশ্রমিক বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন হলিউডের অনেক অভিনেত্রী। তবে স্টোনের মতে, সার্বিকভাবে কর্মজীবী নারীদের বেলায় পারিশ্রমিকে এ বৈষম্য দূর করতে হবে, কেবল সিনে তারকাদের ক্ষেত্রে নয়।

কিছুদিন আগে এভাবেই ক্ষোভ ঝরে পড়ে অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের লেখা এক খোলা চিঠিতে। তিনি জানান, 'আমেরিকান হাসল'- এ অভিনয় করার সময় তাকে পুরুষ সহশিল্পীদের চেয়ে অনেক কম পারিশ্রমিক দেয়া হয়েছিল।