২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে ফিরছে 'স্টার ট্রেক'

ছোট পর্দায় আরেকবার ফিরছে সাইফাই সিরিজ 'স্টার ট্রেক'। ফ্র্যাঞ্চাইজিটির ৫০ বছর পূর্তি উপলক্ষেই সিরিজটিকে নতুন করে টিভিতে আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নেটওয়ার্ক সিবিএস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 05:23 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

'স্টার ট্রেক' এর ওয়েবসাইটে বলা হচ্ছে, টিভি সিরিজটি শুরু হবে ২০১৭ সালের জানুয়ারিতে। 

চেনা চরিত্রগুলো ছাড়াও সিরিজটিতে আবির্ভাব ঘটবে এক ঝাঁক নতুন মুখের। 'স্টার ট্রেক' অনুরাগীরা পরিচিত হবেন নতুন নতুন সব জগতের সঙ্গে।

১৯৬৬ সালে এনবিসি নেটওয়ার্কে মৌলিক সিরিজ হিসেবেই যাত্রা শুরু হয় 'স্টার ট্রেক' এর। তিনটি সিজন চলার পর বড় পর্দায় 'স্টার ট্রেক: দ্য মোশন পিকচার' মুক্তি পায় ১৯৭৯ সালে। আসছে ২০১৬ সালে সিরিজটির ৫০ বছর পূর্ণ হবে।

সিবিএস স্টুডিওর সভাপতি ডেভিড স্ট্যাফ জানালেন, "এর চেয়ে ভাল কোনো সময় আর হতে পারে না ভক্তদের নতুন একটি সিরিজ উপহার দেয়ার জন্য।"

'স্টার ট্রেক' সিরিজের শেষ দুইটি সিনেমা 'স্টার ট্রেক' এবং 'স্টার ট্রেক: ইনটু ডার্কনেস'- এর পরিচালক অ্যালেক্স কার্টজমেন সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন।

এখন পর্যন্ত টিভি সিরিজসহ 'স্টার ট্রেক' ফ্র্যাঞ্চাইজির সিনেমা মুক্তি পেয়েছে মোট ১২টি। সিরিজটির পরবর্তী সিনেমা 'বিয়ন্ড' মুক্তি পাবে ২০১৬ সালের গ্রীষ্মে।