২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার ৩২ কেজির লেহেঙ্গা

নিজের নতুন সিনেমার জন্য অন্তত ২৫ কেজি ওজন বাড়িয়েছেন আমির খান। কারিনা কাপুর খানও নিজের ওজন বাড়ালেন, তবে লেহেঙ্গা পড়ে। আর বাল্কির পরিচালিত ‘কি অ্যান্ড কা’ সিনেমায় কারিনাকে দেখা যাবে ৩০ কেজিরও বেশি ওজনের লেহেঙ্গা পড়ে নাচতে দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 03:21 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, পুরো সিনেমায় পশ্চিমা পোশাকে দেখা গেছে কারিনাকে। ভক্তদের হতাশ করতে চাননি বেবো, তাই একটি গানে পুরোপুরি ভারতীয় বনে গেছেন। লেহেঙ্গাটি নকশা করেছেন তারই ঘনিষ্ঠ বন্ধু মনিশ মালহোত্রা ।

লেহেঙ্গাটিতে বেশ কয়েক পরত নেটের উপর ভারি জরির কাজ করা হয়েছে। এই ভারী পোশাকেই টানা দুদিন চলেছে গানটির শুটিং।

সূত্র জানায়, "তীব্র গরমের মধ্যেও এমন ভারি লেহেঙ্গায় কারিনা অভিনয় করেছেন দুদিনেরও বেশি সময় ধরে । এমন চ্যালেঞ্জিং পোশাক আর তাপমাত্রায়ও তার ঠাণ্ডা মেজাজ চমকে দিয়েছে সবাইকে।"

'কি অ্যান্ড কা'তে কারিনার বিপরীতে দেখা যাবে অর্জুন কাপুরকে ।