পাওলির অর্জুনের দেখা মিললো
পাওলি দামের জীবনে যে নতুন মানুষ এসেছেন তা আর কারো অজানা নয়। গুয়াহাটির ব্যবসায়ী পরিবারের সন্তান অর্জুন দেবের সঙ্গে বিনোদন জগতের কোনো সম্পর্ক না থাকায় এতদিন ছিলেন আড়ালেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তাকে দেখার সুযোগ পাওয়া গেল।
ছবি দুটি পোস্ট দেয়ার দুদিন আগে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। অষ্ঠমীর দিন ‘টোপ’ সিনেমার শুটিং শেষ করেন পাওলি। পাওলি জানিয়েছিলেন, অর্জুন পাশে থাকায় এবারের পূজাটা তার জন্য একেবারেই অন্য রকম।
