তৃতীবারের মতো বিয়ে ভাঙলো হ্যালি বেরির
আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরির। তৃতীয়বারের মতো দাম্পত্য সম্পর্কের অবসান ঘটালেন এই 'এক্স-মেন' তারকা।
ফরাসি অভিনেতা অলিভার মাটর্িনেজের সঙ্গে দু বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে বেরির। টিএমজি ডটকম বলছে, দুজনের মতের মিল না হওয়ায় বিচ্ছেদের পথ বেছে নিতে হয়েছে।
একটি যৌথ বিবৃতিতে এই দুই অভিনয়শিল্পী জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছেন। ঃ
"খুব দুঃখজনক ভাবেই আমাদের বিচ্ছেদের পথটি বেছে নিতে হয়েছে। আমরা আলাদা হলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বিদ্যমান থাকবে"।
২০১৩ সালে মার্টিনেজের সঙ্গে বিয়ে হবার পর এক সন্তানের জননী হন অস্কারজয়ী এই অভিনেত্রী।
মডেল গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ভাঙার পর মাটর্িনেজের সঙ্গে সম্পর্কে জড়ান ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী। এর আগে বেইসবল তারকা ডেভিড জাস্টিস এবং সংগীতশিল্পী এরিক বেনেটের সঙ্গে বিয়ে হয়েছিল বেরির।
