২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্যায়ার কা পাঞ্চনামা টু’র কাছে ‘জাযবা’র হার

শুক্রবার মুক্তি পেয়েই সাড়া ফেলেছিল রোমান্টিক কমেডি ‘প্যায়ার কা পাঞ্চনামা টু’। মুক্তির চার দিনে ২৭ কোটি ১০ লাখ রুপি আয় করে নিয়েছে সিনেমাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 05:02 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

২০১১ সালে মুক্তি পাওয়া ‘প্যায়ার কা পাঞ্চনামা’র এই সিকুয়াল মুক্তির চার দিনে ঐশ্বরিয়া রাই বচ্চনের সিনেমা ‘জাজবা’র ১০ দিনের আয়কে ছাড়িয়েছে।

তুলনামূলকভাবে কম পরিচিত মুখ নিয়েও সিনেমাটি দর্শকপ্রিয়তা অর্জন করতে পেরেছে। সপ্তাহ শেষে ‘প্যায়ার কা পাঞ্চনামা টু’র আয় ৩৫ কোটি রুপি ছাড়াবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে ব্যবসা একেবারেই নেমে গেছে ঐশ্বরিয়ার ‘জাজবা’র। মুক্তির দশদিনে সিনেমাটি মোট আয় করেছে ২৩ কোটি ১০ লাখ রুপি। যদিও সিনেমায় লগ্নি করা টাকা এরই মধ্যে উঠে এসেছে।

তবে মাত্র ৯ কোটি রুপির বাজেটে নির্মিত ‘প্যায়ার কা পাঞ্চনামা টু’ সুপারহিটের খাতায় নাম লেখাতে যাচ্ছে বলেই আশা করা যায়। 

লাভ রাঞ্জান পরিচালিত এই সিনেমাতে পুরনো চরিত্রে ফিরেছেন নুশরাত ভারুচা, সোনালী সেহগাল, ইশিতা শর্মা ও কার্ত্তিক আরিয়ান। এছাড়া আছেন নতুন মুখ সানি সিং ও অমকার কাপুর।