২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত প্রিয়াঙ্কা

মার্কিন পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের প্রথম মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 03:23 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

নতুন টিভি সিরিজের প্রিয় অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। অপরাধ বিষয়ক ড্রামা সিরিজ ‘কোয়ান্টিকো’তে পালিয়ে বেড়ানো এফবিআই গোয়েন্দা অ্যালেক্স প্যারিশের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

প্রথম সিজনেই মনোনীত হয়ে সম্মানিত বোধ করছেন এই অভিনেত্রী। টুইট করে জানালেন, "এটা খুবই সম্মানজনক ব্যাপার আমার জন্য! হলিউডে আমার প্রথম বছর আর এখনই আমি মনোনীত! পিপলস চয়েসকে ধন্যবাদ।"

মার্কিন অ্যাওয়ার্ডগুলোর মধ্যে পিপলস চয়েস হলো একমাত্র অ্যাওয়ার্ড যা সম্পূর্ণ জনগণের ভোটের ওপর ভিত্তি করে দেয়া হয়।

২৭ সেপ্টেম্বর মার্কিন চ্যানেল এবিসিতে শুরু হয়েছে ‘কোয়ান্টিকো’র প্রচার।