২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়াকে হটালেন এমি!

একের পর এক সফল সিনেমা উপহার দেয়ার পর ঐশ্বরিয়া রাই বচ্চনের জুতোয় পা গলানোর সুযোগ পেলেন অভিনেত্রী এমি জ্যাকসন। শোনা যাচ্ছে, রজনিকান্তের বিপরীতে 'রোবোট টু' সিনেমায় দেখা যেতে পারে তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 01:46 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, তামিল সিনেমা 'এন্থিরান' যা হিন্দিতে 'রোবট' নামে মুক্তি পায় তার সিকুয়ালে নায়িকার চরিত্রটি বাগিয়ে নিয়েছেন এমি। 'রোবট'-এ রজনিকান্তের বিপরীতে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

সম্প্রতি এমির একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর এই গুজব ওঠে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা দেননি নির্মাতারা।

সূত্র বলছে, 'এন্থিরান টু'র পোশাক তৈরির জন্য আপাতত লস এঞ্জেলসে অবস্থান করছেন এমি। রজনিকান্তের বিপরীতে এই চরিত্রে অভিনয়ের জন্য বিবেচনা করা হয়েছিল দিপিকা পাড়ুকোনসহ বেশ কয়েক জন প্রথম সারির অভিনেত্রীকে। 

এমি ছাড়াও এই সিনেমায় মার্কিন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনিগার অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। ২০১৬ সালে শুরু হবে 'এন্থিরান টু'র শুটিং।