২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম কার্দাশিয়ানকে ছাড়ালেন টেইলর সুইফ্ট 

ফটো শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে জনপ্রিয়তার দিক থেকে কিম কার্দাশিয়ানকেও ছাড়িয়ে গেছেন পপ তারকা টেইলর সুইফ্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 04:43 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, মাত্র এক লাখ অনুসারীর ব্যবধানে কিম কার্দাশিয়ানকে পেছনে ফেলেছেন সুইফট। ইন্সটাগ্রামে এখন সুইফ্টের অনুসারীর সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ, যেখানে কিমের অনুসারী রয়েছেন ৪ কোটি ৫৫ লাখ।

টিভি তারকা কিম এবং গায়িকা বিয়ন্সে নোলেসকে ছাড়িয়ে ইন্সটাগ্রামে সবচেয়ে জনপ্রিয় তারকার খেতাব নিজের করে নিয়েছেস সুইফ্ট।