কেন চটেছেন ক্যাটরিনা!
কিছু দিন আগেই শেষ হয়েছে দিপিকা পাড়ুকোন এবং রানবির কাপুর অভিনীত সিনেমা ‘তামাশা’র শুটিং। সে উপলক্ষ্যে একটি র্যাপ-আপ পাটির্র আয়োজন করেছিলেন সিনেমাটির নির্মাতা ইমতিয়াজ আলি। গুজব উঠেছিল সেই পাটর্িতে দাওয়াত ছাড়াই হাজির হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজেকে নিয়ে এমন খবর ছড়ানোয় বেশ চটেছেন রানবির কাপুরের বর্তমান প্রেমিকা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “এটা সত্যিই বাজে খবর। আমি গিয়েছিলাম-এটা সত্যি নয়। সত্যি বলতে কি, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজের পর এই ধরনের খবর আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় না। আমি নিজের কাজ নিয়েই খুশি। আমি যেটা ভাবছি, সেটা হলো, কে এই ধরনের নেতিবাচক খবর তৈরি করছে? কে সেই অসুখী ব্যাক্তি?”
ক্যাটরিনা আরও বলেন, গণমাধ্যমে কেবল তার পার্টিতে যাওয়া নিয়েই গুজব ছড়ানো হয়েছে তা নয়, বলা হচ্ছে ঐ পাটর্িতে কেউ তার যাওয়াটা পছন্দও করেনি।
“পত্রিকায় লেখা হয়েছে, আমি পার্টিতে গিয়েছি দাওয়াত না পেয়েই। প্রথমত, দাওয়াত না পেলে কে যাবে কোনো পার্টিতে? দ্বিতীয়ত এটা কোনো সাধারণ পাটর্ি ছিল না। এটি ছিল এমন এক সিনেমার র্যাপ-আপ পাটির্, যার অংশ আমি নই। এটা যদি একটা সাফল্য উদযাপনের আয়োজন হতো, তাহলেও আমি বিষয়টি বুঝতে পারতাম। এছাড়াও, ধরে নিচ্ছি, আমি পাটর্িতে গিয়েছিলাম। আপনার কি মনে হয় না, সেখানকার মানুষ আমার উপস্থিতিকে পছন্দ করতো? আমরা সবাই প্রাপ্তবয়স্ক এবং সভ্য মানুষ।”
