১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রুনা লায়লা ও বাপ্পার কণ্ঠে ‘অনায়াসে’

“গানটি নতুন আঙ্গিকের বাংলা গজল, এমনটি মনে হয় আগে কখনোই হয়নি।”

রুনা লায়লা ও বাপ্পার কণ্ঠে ‘অনায়াসে’
রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে আসছেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা।

‘অনায়াসে’ শিরোনামের বাংলা গজলধর্মী এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার।  

গানটি তৈরির পেছনের গল্প জানিয়ে রুনা লায়লা ফেইসবুকে এক ভিডিও বার্তায় বলেন,  “আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। গানটি হচ্ছে নতুন আঙ্গিকের বাংলা গজল। এমনটি মনে হয় আগে কখনোই হয়নি।”

রুনা লায়লা জানিয়েছেন, গানটি এককভাবে তার গাওয়ার কথা ছিল।  গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

“বাপ্পা আমাকে বলেছিল ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইবো”। তারপর গানের কথাগুলো পাঠায় বাপ্পা।"  

গানটি শোনার পর রুনা লায়লা সিদ্ধান্ত নেন তিনি একা গাইবেন না। রুনা লায়লা বলেন, “গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম এই গানটা আমরা দুইজনে একসঙ্গে গাই। বাপ্পা বলেন, 'এটা কী বলছেন আপনি! আমার তো বিশ্বাস হচ্ছে না।' আমি বললাম, তুমি তো অনেক ট্যালেন্টেড সুরকার, ভালো গায়ক, ভালো সংগীত পরিচালক। আমরা একসঙ্গে গানটি গাইলে মনে হয় ভালোই হবে। পরে এই গানের রেকর্ড করি।”

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান।  

রুনা লায়লা জানিয়েছেন, আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ করা হবে।