১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিয়ের গণ্ডগোল’ নিয়ে জোভান ও তটিনী

বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেলে প্রচার হবে টেলিফিল্মটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 12:08 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বিয়ে ভাঙার চেষ্টা করতে গিয়ে শেষে বিয়ের বন্ধনে জড়িয়ে পড়ার হাসির গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বিয়ের গণ্ডগোল’।

বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এ টেলিফিল্ম।

‘বিয়ের গণ্ডগোলের’ গল্প লিখেছেন মাশরিকুল আলম, পরিচালনাও তিনি করেছেন। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

নাটকে দেখা যাবে, পারিবারিক চাপে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয় অনিক ও ইকরা নামের দুই তরুণ-তরুণী। যদি তারা দুজনেই চান বিয়েটা ভেঙে যাক, কিন্তু সেই কথা মুখে বলার সাহস নেই অনিক ও ইকরার। 

তাই বিয়ের আগের রাতে বাড়ি থেকে পালিয়ে যান দুইজন। কিন্তু তারা বুঝতে পারনে তাদের প্রেমিক-প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় একে অপরকে সান্ত্বনা দেয় অনিক ও ইকরা। 

তখন অনিক ও ইকরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু পরদিন সকালে ঘটে যায় নতুন ঘটনা। পারিবারিক জটিলতায় তাদের বিয়ে ভেঙে যায়। পরিবারকে বোঝানোর দায়িত্ব নেয় তারা। নানা নাটকীয়তা পার করে শেষ পর্যন্ত অনিক ও ইকরার বিয়ে হয় কী না সেই গল্পই দেখা যাবে টেলিফিল্মে। 

পরিচালক মাশরিকুল আলম গ্লিটজকে বলেন, “এটা মূলত এক কমেডি ড্রামা, যেখানে পরিবার, প্রেম আর সামাজিক চাপের বাস্তবতা হাস্যরসের মোড়কে দেখানো হয়েছে। আমাদের সমাজে এখনো অনেকে নিজের মনের কথা বলতে পারে না।” 

‘বিয়ের গণ্ডগোল’ নাটকে সেই সংকটটা দর্শকরা দেখতে পাবেন।