নুসরাত ফারিয়া ‘এক মাস পর…’
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার, জামিন এবং শারীরিক অসুস্থতার পর সোশাল মিডিয়ায় নিষ্ক্রিয় ছিলেন বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। ওই ঘটনার এক মাস পেরিয়ে নিজের কিছু ছবি ফেইসবুকে পোস্ট করেছেন ফারিয়া।
Published : 20 Jun 2025, 12:08 PM
দেশের বাইরে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মাসের ১৮ তারিখে গ্রেপ্তার করা হয় ফারিয়াকে। পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।