০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবার কেমন সঙ্গী চান, বললেন কিম কার্ডাশিয়ান

এই তারকার স্বামী ছিলেন একজন গায়ক, তার সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গী হয়েছিলেন একজন অভিনেতার।

এবার কেমন সঙ্গী চান, বললেন কিম কার্ডাশিয়ান

কিম কার্ডাশিয়ান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 07:54 PM

Updated : 17 Sep 2022, 07:54 PM

কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিয়ে ভাঙার পর পিট ডেভিডসনের সঙ্গে জুটি বেঁধেছিলেন কিম কার্দাশিয়ান, তাও জোড়া লাগেনি।

 এখন ‘সিঙ্গেল’ কিমকে তাই প্রশ্ন করা হয়েছিল, এবার কেমন মানুষের সঙ্গে ডেট করতে চান? উত্তর এল, এবার তিনি খুঁজছেন ধীমান কাউকে।

রিয়েলিটি শো থেকে উঠে আসা ৪২ বছর বয়সী কিম বরাবরই থাকছেন আলোচনায়। সোশাল মিডিয়ায় জনপ্রিয় ব্যক্তিদের একজন তিনি।

২০১৪ সালে তিনি ঘর বেঁধেছিলেন কানিয়ে ওয়েস্টের সঙ্গে। গত বছর সংগীতশিল্পী কানিয়ের সঙ্গে বিচ্ছেদের পর তিনি অভিনেতা পিট ডেভিডসনের সঙ্গে প্রণয়ে জড়ান। তবে নয় মাসের মধ্যে তাও ভেঙে যায়।

Image

কিম কার্ডাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট; তারা তখন স্বামী-স্ত্রী

এখন নিজের কাজে মনোযোগী কিম গত ১৪ সেপ্টেম্বর ‘দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেন’ এ পরবর্তী সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন বলে সিএনএন জানিয়েছে।

‘আপনি কি বন্ধুদের প্রতি আকর্ষণ অনুভব করেন?’ ‘কোনো প্রকার ডেটিং অ্যাপে সক্রিয় আছেন?’ ‘ডেটিং নিয়ে ভাবছেন কী?’ তার কাছে এমন সব জিজ্ঞাসা ছিল কর্ডেনের।

পুরানো খবর:

পর্ন আসক্তি আমার সংসার ধসিয়ে দিয়েছে: কানিয়ে ওয়েস্ট
কিম-পিট প্রণয় টিকল না

জবাবে প্রথমে কিম বলেন, “এসব নিয়ে আমি সত্যিই কিছু চিন্তা করিনি। কিছু মুহূর্ত আমি কেবল উদযাপন করতে চাই। নিজের জন্য এবং আরও মনোযোগী হতে আমার কিছুটা সময় প্রয়োজন। তবে আমার মনে হচ্ছে, নিজের জন্য কিছু একটা করাই হবে আমার পরবর্তী গন্তব্য।”

Image

কিম কার্ডাশিয়ান এবং পিট ডেভিডসন

এরপর সুপ্ত ইচ্ছার কথা জানান এই তারকা অভিনেত্রী। বলেন, এবার তিনি ধীশক্তি সম্পন্ন কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চান।

সেটা কেমন, তা নিয়ে তিনি বলেন, “হতে পারে বিজ্ঞানী, নিউরোসায়েন্টিস্ট, বায়োকেমিস্ট, ডাক্তার, অ্যাটর্নির মতো কেউ।”

এটা শুনে কর্ডেন রসিকতার সুরেই বলেন, “আপনার ভাবনা আমার ভালোই লেগেছে। কখনও যদি পাপারাজ্জির ছবিতে আমরা জানতে পারি যে আপনাকে নাসায় দেখা গেছে, আমাদের প্রতিক্রিয়াটা হয়ত এমন হবে, ওহহ, সত্যিই আপনি সত্যিই সেখানে গেছেন।”