১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের ‘ইত্যাদিতে’ তৌসিফ-বুবলীর নাচ

নাচে তৌসিফ ও বুবলীর সঙ্গে আরও অংশ নিয়েছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।

ঈদের ‘ইত্যাদিতে’ তৌসিফ-বুবলীর নাচ
ইত্যাদির গানের দৃশ্যে তৌসিফ মাহবুব ও শবনম বুবলী। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 12:33 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় 'দেখার চোখ ও বিবেকের চোখ' গানের সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নৃত্য পরিবেশনায় দেখা যাবে নাটক ও সিনেমা জগতের দুই শিল্পীকে।

তারা হলেন নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব ও চিত্রনায়িকা শবনম বুবলী।  

গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া, সংগীতায়োজন করেছেন মেহেদি। নৃত্য পরিচালনা করেছেন মামুন।

বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন এই তথ্য জানিয়েছে। 

ইত্যাদির গানের দৃশ্য। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে। 

ইত্যাদির গানের দৃশ্য

গানের কথায় তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি। নাচে তৌসিফ ও বুবলীর সঙ্গে আরও অংশ নিয়েছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।

ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে 'ইত্যাদি'। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরাবরের মতই হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।