১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হুমকিতে কাজ হয়নি, সিনেমা শেষ করেছেন রাইমা

১ মিনিট ৫৭ সেকেন্ডের টিজারে দেশভাগের মর্মান্তিক ইতিহাসের টুকরো টুকরো ঝলক তুলে ধরা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 11:08 PM

Updated : 10 Sep 2026, 12:49 PM

যে সিনেমা থেকে সরে দাঁড়াতে ফোনে হুমকি পাচ্ছিলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন, সেই  ‘মা কালী’র টিজার প্রকাশ হয়েছে।

দেশভাগের মর্মান্তিক ইতিহাসের টুকরো টুকরো ঝলক তুলে ধরা হয়েছে ১ মিনিট ৫৭ সেকেন্ডের ওই টিজারে।

সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা; ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। 

রাইমা বলেছেন, স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ বোধ থেকে তিনি সিনেমাটি করেছেন। সিনেমার পোস্টার প্রকাশের পর অনেক হুমকি ধামকিতেও দমে যাননি, কাজটি শেষ করেছেন।

‘মা কালী’ পরিচালনা করেছেন বিজয় ইয়ালাকান্তি। সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। 

আরও পড়ুন

দাঙ্গা নিয়ে সিনেমা করে ‘হুমকি পাচ্ছেন’ রাইমা