১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কিসমতের কেরামতি’: হেরে যাওয়া মানুষের নতুন করে বাঁচতে চাওয়ার গল্প

বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে নাটকটি।

‘কিসমতের কেরামতি’: হেরে যাওয়া মানুষের নতুন করে বাঁচতে চাওয়ার গল্প
‘কিসমতের কেরামতি’ নাটকের পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 12:31 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নিয়তি, হতাশা আর বেঁচে থাকার লড়াইয়ের নানা ঘটনা নিয়ে নাটক ‘কিসমতের কেরামতি’ আসছে ওটিটিতে।  

বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে নাটকটি। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহাবুব সুমন।

নাটকের গল্পে দেখা যাবে, জীবনযুদ্ধে হেরে যাওয়া তরুণ আবির, যে জন্মের আগেই বাবাকে হারায়, শৈশবে তার মায়ের মৃত্যু হয়, এরপর চাচা-ফুফুদের কাছে বড় হয়ে উঠে সে। 

সম্পত্তি হারিয়ে, সম্পর্ক ভেঙে, চাকরির আশায় শহরে এসে একসময় হতাশায় আত্মহননের সিদ্ধান্ত নেয় আবির। সে সময় তার সঙ্গে পরিচয় হয় এক মেয়ের। মেয়েটিও মৃত্যুর পথ বেছে নিচ্ছিলেন। মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিজেই সে জড়িয়ে পড়ে অদ্ভুত সব পরিস্থিতিতে। প্রেম, ভয় আর বাঁচার তীব্র আকাঙ্ক্ষার মধ্য দিয়েই এগিয়ে যাবে গল্পটি।

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে মাহাবুব সুমন গ্লিটজকে বলেন, “অভিনয়শিল্পীরা যার যার জায়গা থেকে দারুণ কাজ করেছে। গল্পটা একজন হেরে যাওয়া মানুষের নতুন করে বাঁচতে চাওয়ার গল্প। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অনিন্দিতা মিমি, লুৎফর রহমান জর্জ, শম্পা রেজা, ইকবাল হোসেন, এম আই জুয়েল, শেখ স্বপ্নাসহ আরও অনেকে।