১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের নাটক ‘বোবা কান্না’

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে নাটকটি।

ঈদের নাটক ‘বোবা কান্না’
'বোবা কান্না' নাটকের দৃশ্য। ছবি: জি সিরিজের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 10:16 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

না বলা কষ্ট, নীরব যন্ত্রণা এবং সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘বোবা কান্না’।

নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া শান্ত। নাটকটি প্রচার হবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে নাটকটি।  

নাটকের কাহিনীতে দেখা যাবে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখে এবং সেই নীরব কষ্ট একসময় গভীর বেদনায় রূপ নেয়। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।

নাটকটি পরিচালনা করেছেন সুব্রত কুমার সঞ্জীব। নাটকটি নিয়ে তিনি বলেন,"বোবা কান্না নিঃশব্দ বেদনা ও অন্তর্গত যন্ত্রণার এক আবেগী কাহিনীর গল্প। এখানে দেখানো হবে মানুষের না বলা কষ্ট, নীরব যন্ত্রণা এবং সম্পর্কের জটিল আবেগ। 

“জীবনের এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে মানুষের চোখে জল থাকে কিন্তু মুখে কোনো শব্দ থাকে না ঠিক সেই অদৃশ্য অনুভূতির গল্পই তুলে ধরা হয়েছে ‘বোবা কান্না’ নাটকে।"  

নাটকটি নিয়ে প্রত্যাশা কথা জানিয়ে সঞ্জীব বলেন, "দর্শকদের জন্য ভিন্নধর্মী ও আবেগপূর্ণ একটি বার্তা দিবে নাটকটি। এর প্রতিটি দৃশ্যে দর্শকরা খুঁজে পাবেন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি এবং অনুভূতির গভীরতা। 

“গল্পের গভীরতা এবং আবেগঘন উপস্থাপনার কারণে ‘বোবা কান্না’ দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিবে বলে আমার বিশ্বাস।"