১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কারিনার গর্ভধারণের বইয়ে ‘বাইবেল’র নাম, আদালতের নোটিস?

অ্যান্টনি মনে করছেন অভিনেত্রী তার বইয়ের ‘সস্তা প্রচার’ পাওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করেছিলেন।

বিডিনিউজ২৪

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত হানার অভিযোগে’ বলিউডি নায়িকা কারিনা কাপুরের ব্যাখ্যা চেয়েছে ভারতের মধ্যপ্রদেশের হাই কোর্ট।

এনডিটিভি জানিয়েছে, মাতৃত্বকালীন মায়েদের যত্ন নিয়ে লেখা একটি বইয়ের কারণে এই বিপাকে পড়েছেন কারিনা।

২০২১ সালে প্রকাশতি বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। 

পতৌদি নবাব পরিবারের পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ হল ‘বাইবেল’ শব্দ ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রীর জবাব চেয়ে তাকে নোটিস পাঠিয়েছে আদালত।

‘বাইবেল’ শব্দ নিয়ে আপত্তি তুলে আদালতে পিটিশন করেন জবলপুরের এক আইনজীবী ও সমাজকর্মী মিস্টার অ্যান্টনি। তার কথা হল, “বাইবেল খ্রিস্টধর্মের ধর্মগ্রন্থ। বইটিতে বাইবেল শব্দটি যোগ করায় খ্রিস্টধর্মের মানুষকে আঘাত করা করেছেন।”

অ্যান্টনি মনে করছেন, অভিনেত্রী তার বইয়ের ‘সস্তা প্রচার’ পাওয়ার জন্য ওই শব্দটি ব্যবহার করেছিলেন। কারিনার ওই বইয়ের প্রকাশ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন তিনি। 

অ্যান্টনি বলেছেন, তিনি প্রথমে থানায় গিয়েছিলেন কারিনার বিরুদ্ধে অভিযোগ করতে। কিন্তু পুলিশ অভিযোগ নিতে রাজি না হওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হন।

এ বিষয়ে কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।