১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে শাহরুখ নেই কেন

“যেহেতু যেতে পারছি না, তাই ওই অনুষ্ঠানের একটা পর্বও মিস করিনি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 10:49 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

বলিউডের দুই তারকা অভিনয় শিল্পী কাজল ও শাহরুখের বন্ধুত্বের গল্প সবারই জানান। সেই বন্ধুর টক শোয়ে আমির খান, সালমান খান অতিথি হয়ে গেলেও, শাহরুখ এখনো কেন পদধূলি দেননি, তা নিয়ে আলোচনা চলছে।

এক সাক্ষাৎকারে সেই আলোচনার উত্তরও দিয়েছেন শাহরুখ। 

টাইমস অব ইন্ডিয়ায় লিখেছে তাকে প্রশ্ন করা হয়েছিল, কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে কেন তাকে এখনও দেখা গেল না? ‘কিং’ সিনেমার ব্যস্ততা আর কাঁধের চোটকে কারণ হিসেবে সামনে এনেছেন শাহরুখ। 

তিনি বলেন, “আমার যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু, কাজলকে জানিয়েছি কেন যেতে পারছি না। এক দিকে শুটিং চলছে। অন্য দিকে আমার কাঁধের চোট। তাই যাওয়া সম্ভব হয়নি।”

তবে সহশিল্পীদের সঞ্চালনার অনুষ্ঠানটি শাহরুখের নিয়মিতই দেখা হয় বলে জানিয়েছেন তিনি।

শাহরুখ বলেন, “তবে যেহেতু যেতে পারছি না, তাই ওই অনুষ্ঠানের একটা পর্বও মিস করিনি। সব কটা দেখেছি।” 

‘কিং’ সিনেমার শুটিং নিয়ে দেশে-বিদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।